| |
শিরোনাম
সন্ত্রাস-চাঁদাবাজি নিয়ন্ত্রণে এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাইবার আইনের খসড়া চূড়ান্ত করতে সরকারের বৈঠক রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জিয়াউল ১১৫ জনকে হত্যা করেছে প্রসিকিশনের দাবি শেখ হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে, সিদ্ধান্ত হবে ভারতের সঙ্গে পেট্রাপোল সীমান্তে বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী ডায়াবেটিস মোকাবিলায় জাতীয় জরিপ ও স্ক্রিনিং জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বদলির পর সরকারি বাসায় থাকলে দ্বিগুণ ভাড়া গুনতে হবে সরকারি খাল-জলাশয় দখলমুক্ত করতে হাইকোর্টে রিট আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে ২০ কারখানা বন্ধ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
  • মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ণ

    প্রায় দেড় ঘণ্টা পর রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

    বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে আসে ১১টা ১৫ মিনিটে।

    ফায়ার সার্ভিস সদর দপ্তরের স্টেশন অফিসার তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি জানান, ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে। আগুনের খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি, বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ও কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়।

    পরে আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    আরও পড়ুন