ঢাকা সফরে থাকা বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) সকালে তিনি মন্ত্রণালয়ে যান।
তবে কী কারণে বা কোন উদ্দেশ্যে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন এবং কার সঙ্গে সাক্ষাৎ করেছেন, সে বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
পিটার হাস ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। কূটনৈতিক পেশা থেকে অবসরের পর বর্তমানে তিনি মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান ‘এক্সিলারেট এনার্জি’র উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন।
সংশ্লিষ্ট সূত্রমতে, গত শুক্রবার (১৩ নভেম্বর) তিনি ঢাকায় আসেন এবং আগামী ১৯ নভেম্বর পর্যন্ত তার বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে।

























