| |
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল জুলাই আন্দোলনের মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার বর্তমান কমিশন কথায় নয়, কাজে বিশ্বাসী: দুদক চেয়ারম্যান পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন এমপি ফজলুর রহমান হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিটি ম্যাচই জিততে চাই’, ফাইনালের আশা ছাড়ছেন না সিমন্স প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি আনোয়ারুল ইসলাম সীমান্তে নিরাপত্তা জোরদার, সতর্ক বিজিবি
  • প্রচ্ছদ
  • জেলার খবর
  • জমি নিয়ে বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা
  • জমি নিয়ে বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

    Icon
    যশোর প্রতিনিধি
    প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

    ঝিনাইদহের মহেশপুরে জমি নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

    নূর মোহাম্মদ মহেশপুর উপজেলার গয়েশপুর গ্রামের মৃত হানিফ আলীর ছেলে।

    পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার সকাল ১১টার দিকে মহেশপুরের পোড়াদহ মাঠে জমি নিয়ে একই এলাকার জসিম (৩৪) নামে এক ব্যক্তির সঙ্গে নূর মোহাম্মদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জসিম তাঁর হাতে থাকা হাসুয়া দিয়ে নূর মোহাম্মদের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

    পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা ১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

    এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. বদরুজ্জামান মোল্লা বলেন, একজনের মৃত্যুর খবর শুনেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    আরও পড়ুন