| |
শিরোনাম
সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা মাছ রপ্তানিতে পিছিয়ে থাকার কারণ খুঁজতে বললেন প্রতিমন্ত্রী
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • কপ৩১-এর তিন দফা প্রস্তাব তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী
  • কপ৩১-এর তিন দফা প্রস্তাব তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

    তুরস্কের আন্তালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ (COP31)-এর ওয়ার্ল্ড লিডার্স সামিটে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের পক্ষ থেকে তিনটি প্রধান অগ্রাধিকার তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। এক ভিডিও বার্তায় এবং বিশ্ব মঞ্চে তিনি এই সুনির্দিষ্ট অগ্রাধিকারগুলোর কথা জানান।

    এক ভিডিও বার্তায় তিনি দ্রুত পরিবেশবান্ধব জ্বালানিতে উত্তরণ, সুনির্দিষ্ট জলবায়ু অর্থায়ন এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

    আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের আগে দেওয়া এই বার্তায় ড. খলিলুর বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে থাকা দেশগুলো দিন দিন তীব্র ক্ষতির মুখে পড়ছে। তাই বহুদিনের আন্তর্জাতিক প্রতিশ্রুতিগুলোকে এখন বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার সময় এসেছে।

    পররাষ্ট্রমন্ত্রীর তুলে ধরা ৩টি প্রধান অগ্রাধিকার হলো:

    ১. প্যারিস চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়ন: প্যারিস চুক্তির আওতায় বিশ্বনেতাদের দেওয়া প্রতিশ্রুতিগুলোকে কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তবে রূপ দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বৃদ্ধি, সার্বিক বিদ্যুতায়ন এবং গ্রিনহাউস গ্যাস বা ক্ষতিকর গ্যাসের নির্গমন দ্রুত হ্রাসের মাধ্যমে এই লক্ষ্য অর্জন করতে চান তাঁরা।

    ২. কার্যকর জলবায়ু অর্থায়ন নিশ্চিতকরণ: জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা বা খাপ খাওয়ানো (অভিযোজন), সহনশীলতা বৃদ্ধি এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় সময়মতো ও নিয়মিত পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

    ৩. মানবসম্পদ ও উপকূলীয়-স্থানীয় লোকালয় সুরক্ষা: মানুষের জীবন ও জীবনযাত্রাকে সুরক্ষিত রাখাকে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগাম সতর্কীকরণ ব্যবস্থা জোরদার করা, দুর্যোগ প্রস্তুতি শক্তিশালী করা এবং স্থানীয় কমিউনিটির সুরক্ষায় পর্যাপ্ত বিনিয়োগের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনপদগুলোকে নিরাপদ রাখাই এর মূল লক্ষ্য।

    তিনি বলেন করেন, চরম আবহাওয়া ও জলবায়ুজনিত দুর্যোগের কবলে থাকা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠিকে রক্ষায় এ ধরনের বিনিয়োগ অত্যন্ত প্রয়োজনীয়।

    জাতিসংঘ সভাপতি বলেন, আন্তর্জাতিক জলবায়ু পদক্ষেপে এমন বাস্তবমুখী সিদ্ধান্তকে প্রাধান্য দিতে হবে, যা একদিকে স্থানীয় মানুষকে রক্ষা করবে এবং অন্যদিকে কার্বন নিঃসরণ কমিয়ে বিশ্বকে সহনশীল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে।

    ২০১৫ সালে গৃহীত প্যারিস চুক্তির মাধ্যমে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি রোধ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করার একটি রূপরেখা তৈরি করা হয়েছিল।

    তবে বাস্তবায়নের ঘাটতি, অপর্যাপ্ত জলবায়ু অর্থায়ন এবং ঘন ঘন জলবায়ু দুর্যোগের কারণে সেই লক্ষ্য অর্জন এখনো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

    কপ-৩১ সম্মেলনে যোগ দিতে এবং বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে বর্তমানে তুরস্কের আন্তালিয়ায় অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

    আরও পড়ুন