| |
শিরোনাম
সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা মাছ রপ্তানিতে পিছিয়ে থাকার কারণ খুঁজতে বললেন প্রতিমন্ত্রী
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
  • বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

    আন্তর্জাতিক বাজারে টানা দরপতনের পর আবারও বড় ধরনের উত্থান ঘটেছে মূল্যবান ধাতু সোনার দামে। মার্কিন ডলারের দরপতন এবং বৈশ্বিক অর্থনীতির অস্থিরতার কারণে বিশ্ববাজারে এক দিনেই সোনার দাম প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    এতে মূল্যস্ফীতির চাপ কমার প্রত্যাশা তৈরি হয়েছে, যা সোনার বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। গত সপ্তাহেও সোনার দাম প্রায় ৫ শতাংশ বেড়েছিল।

    বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিটে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২৯ ডলার ৬৯ সেন্টে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রে ডিসেম্বর সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্যও ১ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ১৩৯ ডলারে।

    আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম এক লাফে বেড়ে ৪ হাজার ডলারের কোটা ছাড়িয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক পরিবর্তন ও অর্থনৈতিক নীতিমালার প্রভাবে ডলারের দর দুর্বল হয়ে পড়েছে। ডলারের দাম কমায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের কাছে সোনা কেনা তুলনামূলক সস্তা হয়ে উঠেছে, যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে ও চাহিদা বাড়িয়ে দিয়েছে।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করার পর তেলের দাম কমতে শুরু করে। যুদ্ধ বন্ধে আলোচনা অব্যাহত থাকায় জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কাও কিছুটা কমেছে।

    বিশ্লেষকদের মতে, তেলের দাম কমলে মূল্যস্ফীতির চাপ কমার সম্ভাবনা তৈরি হয়। এতে সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখার প্রয়োজনীয়তা কমতে পারে। সোনায় বিনিয়োগ থেকে নিয়মিত সুদ পাওয়া যায় না। তাই সুদের হার কমার প্রত্যাশা তৈরি হলে সোনার মতো সুদবিহীন সম্পদের আকর্ষণ বাড়ে।

    তবে সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৭৯ শতাংশ দেখছেন ব্যবসায়ীরা। কর্মসংস্থানের তথ্য প্রকাশের আগে এই সম্ভাবনা ছিল ৭১ শতাংশ।

    এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। আন্তর্জাতিক বাজারে রুপার দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৩ ডলার ৩১ সেন্টে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১ শতাংশ।

    বিশ্ববাজারের এই মূল্যবৃদ্ধির জের ধরে দেশের বাজারেও তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম বৃদ্ধি পেয়েছে। ফলে স্থানীয় জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করে নতুন দর নির্ধারণ করতে বাধ্য হচ্ছে। ব্যবসায়ীরা ধারণা করছেন, আন্তর্জাতিক বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকলে আগামী দিনগুলোতে স্বর্ণের বাজার আরও চড়া থাকতে পারে।

    তথ্যসূত্র: রয়টার্স

    আরও পড়ুন