রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) আন্দোলনরত নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশের লাঠিচার্জ ও বলপ্রয়োগের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ঘটনা কেন্দ্র করে সরকারের কার্যকর ভূমিকা ও উপস্থিতি নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) সকালে নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির লেখেন, “দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে? এটা দেখার এই দেশে কেউ কি নেই?
তিনি উল্লেখ করেন, হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট নিরসন এবং প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের মতো যৌক্তিক দাবিসমূহ নিয়ে আন্দোলন করছিলেন নারী শিক্ষার্থীরা। তবে তাঁদের সঙ্গে আলোচনা না করে হোস্টেলে পুরুষ পুলিশ প্রবেশ করিয়ে বলপ্রয়োগ ও লাঠিচার্জের মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শিক্ষার্থীদের আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট নিরসন ও প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের মতো যৌক্তিক দাবিতে আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নারী শিক্ষার্থীদের হোস্টেলে পুরুষ পুলিশের প্রবেশের তীব্র সমালোচনা করে জামায়াতের আমির বলেন, ‘ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ প্রবেশ করে লাঠিচার্জ করার ঘটনা আরও উদ্বেগজনক। সরকার বলে কি আসলেই কোন ব্যবস্থা দেশে আছে?’
অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণের জোর দাবি জানান বিরোধীদলীয় নেতা। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন চালানোর সংস্কৃতি আর চলতে পারে না।’
ফেইসবুক পোস্টের শেষ অংশে বিরোধীদলীয় নেতা অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো পূরণের জোরালো দাবি জানান। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের ওপর ফ্যাসিবাদী কায়দায় দমন-পীড়ন চালানোর সংস্কৃতি আর চলতে পারে না।
























