| |
শিরোনাম
অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ : হুমায়ুন কবির আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মোংলায় প্রধানমন্ত্রী, কর্মসংস্থানের স্বপ্ন দেখছে মানুষ আওয়ামী লীগ ১৭ বছর গণতন্ত্র ধ্বংস করেছে: তথ্যমন্ত্রী ঢাকা থেকে দাম্মাম-রিয়াদগামী ফ্লাইট আবার স্থগিত ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ইতিহাসে এই প্রথম কোনো ঘটনা ছাড়াই দুর্গোৎসব হলো: মীর শাহে আলম
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অগ্রাধিকার পাবে অর্থনীতি
  • হুমায়ুন কবির

    জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অগ্রাধিকার পাবে অর্থনীতি

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক অংশীদারিত্ব সুদৃঢ় করা এবং নতুন বিনিয়োগ বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আগামী ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

    আজ শনিবার (১০ অক্টোবর) রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক একটি সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের ধারাবাহিকতায় জাপান সফরেও বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন অংশীদারিত্বকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। বাংলাদেশ এখন বিভিন্ন দেশের সঙ্গে সুনির্দিষ্ট খাতের ওপর ভিত্তি করে পারস্পরিক বিনিয়োগ অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী।

    জাপানকে বাংলাদেশের অন্যতম দীর্ঘদিনের পরীক্ষিত উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশের বিভিন্ন মেগা প্রকল্পে জাপানি বিনিয়োগ দুই দেশের সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এছাড়া গত এপ্রিলে জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জ্বালানি সংকট ও স্থায়িত্ব মোকাবিলায় আয়োজিত অনলাইন সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ দুই দেশের পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করেছে। আসন্ন সফরে খাতভিত্তিক সহযোগিতা এবং পারস্পরিক বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

    সেমিনারে সৌদি আরব সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, সৌদি যুবরাজের আমন্ত্রণ প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন এবং সুবিধাজনক সময়ে তিনি সে দেশ সফর করবেন। পাশাপাশি সৌদি যুবরাজও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। এ ছাড়া পবিত্র মক্কা ও মদিনার সুরক্ষা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানান, মুসলিম বিশ্বের পবিত্র স্থান রক্ষায় যেকোনো প্রয়োজনে বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ পূর্ণ সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছে।

    বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের (দ্বিপাক্ষিক) সচিব ড. মু. নজরুল ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. মোখতার আহমেদ। এছাড়া বিআইআইএসএস-এর মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী সেমিনারে বক্তব্য দেন।

    আরও পড়ুন