শারদীয় দুর্গাপূজা সার্বজনীনভাবে, আনন্দঘন ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উৎসবকালীন নিরাপত্তা নিশ্চিতকরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। প্রতিটি নাগরিক যেন নিজ নিজ ধর্ম স্বাধীন ও আনন্দঘন পরিবেশে পালন করতে পারেন, তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।
শারদীয় দুর্গাপূজায় পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা বিধান, যানজট নিরসন, বিদ্যুৎ ও পানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া মণ্ডপগুলোতে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, সেচ্ছাসেবক টিম গঠন এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার আহ্বান জানানো হয়।
পূজা উদযাপন পরিষদ ও স্থানীয় গুণীজনদের সমন্বয়ে সম্প্রীতি কমিটি গঠন করে উৎসবমুখর পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।























