| |
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল জুলাই আন্দোলনের মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার বর্তমান কমিশন কথায় নয়, কাজে বিশ্বাসী: দুদক চেয়ারম্যান পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন এমপি ফজলুর রহমান হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিটি ম্যাচই জিততে চাই’, ফাইনালের আশা ছাড়ছেন না সিমন্স প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি আনোয়ারুল ইসলাম সীমান্তে নিরাপত্তা জোরদার, সতর্ক বিজিবি
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • চার জেলায় ডিসি নিয়োগ দিয়েছে সরকার
  • চার জেলায় ডিসি নিয়োগ দিয়েছে সরকার

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

    টাঙ্গাইল, নীলফামারী, পটুয়াখালী ও পিরোজপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    পিরোজপুরের ডিসি আবু সাঈদকে টাঙ্গাইলের ডিসি করা হয়েছে। আর অর্থ বিভাগের উপসচিব মো. হুমায়ূন কবিরকে নীলফামারী, অর্থ বিভাগের উপসচিব চৌধুরী আশরাফুল করিমকে পটুয়াখালী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীকে পিরোজপুরের ডিসি করা হয়েছে।

    নীলফামারীর ডিসি মোহাম্মদ নায়িরুজ্জামানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব, টাঙ্গাইলের ডিসি শরীফা হককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং পটুয়াখালীর ডিসি মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব নিয়োগ দেওয়া হয়েছে।

    সম্প্রতি এ তিন কর্মকর্তা উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন। উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা মাঠ প্রশাসনে ডিসি হিসেবে নিয়োগ পেয়ে থাকেন।

    আরও পড়ুন