প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
আশ্বিন মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা, আত্যবিশ্বাস বাড়তে পারে।
জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি, ৮ আশ্বিন ১৪৩৩ বাংলা, ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১, মেষ:
আজ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব এলে সাহসের সঙ্গে এগিয়ে যান। ভাগ্যে মিশ্র প্রভাব থাকলেও ধৈর্য ধরলে সুযোগ ফুটে উঠবে। অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকুন। মানসিক চাপ এলে হাঁটা বা হালকা ব্যায়াম করুন। স্বাস্থ্যে মাথাব্যথা এড়াতে বিশ্রাম নিন। সকালের শুভ সময়টা কাজে লাগালে সফল হবেন।
২, বৃষ:
স্থির মনোভাব আজ আপনাকে এগিয়ে রাখবে। কর্মক্ষেত্রে ধীরে চলা কাজ নতুন গতি পেতে পারে। অর্থের ক্ষেত্রে সঞ্চয়ের দিকে নজর দিন। আপনার আচরণ পরিবেশ বদলে দিতে পারে। এসময় গুরুত্বপূর্ণ আলোচনার জন্য উপযোগী। অতিরিক্ত চিন্তা এড়ান।
৩, মিথুন:
কথার জাদু আজ আপনার পক্ষে। নতুন পরিচয় বা পুরোনো সম্পর্ক আরও গভীর হতে পারে। কাজের ক্ষেত্রে বুদ্ধি খাটিয়ে এগোলে সাফল্য কাছে আসবে। অর্থের ব্যাপারে যাচাই করে পা বাড়ান। মন হালকা রাখুন, শুভ হবে।
৪, কর্কট:
দায়িত্বশীল আচরণ আজ সম্মান বাড়াবে। কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসের সঙ্গে এগোলে ফল ভালো মিলবে। অর্থনৈতিক পরিকল্পনায় দূরদৃষ্টি রাখুন। পরিবারে স্নেহপূর্ণ ব্যবহার মানসিক শান্তি দেবে। সকালের সময় গুরুত্বপূর্ণ কাজের জন্য অনুকূল। আচরণ শুদ্ধ রাখুন, রাত্রিজাগরণ এড়িয়ে চলুন।
৫, সিংহ:
আজ আপনার কাজের গতি বাড়তে পারে। নিজের প্রতিভা প্রকাশের সুযোগ এলে সাহসের সঙ্গে কাজে লাগান। অর্থের ব্যাপারে হিসাবের লাগাম টেনে রাখুন। কথায় নম্রতা থাকলে মানুষ আরও কাছে আসবে। কাজে ও আলোচনায় ধৈর্য রাখুন। শরীর ও মন সতেজ রাখতে ভ্রমণ করুন।
৬, কন্যা:
বিস্তারিত পরিকল্পনা আজ ফল দেবে। ছোট কাজও বড় সুযোগের দরজা খুলে দিতে পারে। অর্থের ব্যাপারে আবেগ নয়, হিসাবকে প্রাধান্য দিন। কথা বলার আগে একটু ভেবে নিন। সকালের শান্ত সময়টা মনোযোগী কাজে লাগালে পুরো দিন হালকা লাগবে।
৭, তুলা:
ভারসাম্যই আজকের মূল মন্ত্র। সম্পর্কের ক্ষেত্রে ন্যায্যতা দেখালে মন ভরে উঠবে। কাজের ক্ষেত্রে নতুন আলোচনা ফলদায়ক হতে পারে। অর্থনৈতিক প্রস্তাব এলে শর্ত ভালো করে বুঝে নিন। সাস্থে সচেতন থাকুন। সময় ভালো হবে।
৮, বৃশ্চিক:
পরিকল্পনা গভীর রাখুন, জটিল বিষয় সামলাতে আপনার সাহস জেগে উঠবে। কাজের ক্ষেত্রে বাক সমঝোতা ঠিক রাখুন। অর্থের হিসাব নতুন করে দেখার প্রয়োজন হতে পারে। সময়টা পরিকল্পনা গোছানোর জন্য আদর্শ।যোগাযোগ ঠিক রাখুন।
৯, ধনু:
আজকের আকাশটা আপনার জন্য প্রসারিত। জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন পথ খুঁজে নিন। কাজের ক্ষেত্রে নিজের পরিকল্পনা সাহসের সঙ্গে তুলে ধরুন। অর্থের ব্যাপারে ভবিষ্যৎ লক্ষ্য স্থির করুন। দুপুরের আগে গুরুত্বপূর্ণ কাজ শুরু করলে মনোযোগ ঠিক থাকবে।
১০, মকর:
পাহাড়ের মতো স্থির থাকুন আজ। ধৈর্য ও নিয়মই আপনার শক্তি। কাজের ক্ষেত্রে ধারাবাহিক পরিশ্রম ধীরে ধীরে ফল দেবে। বড় খরচের আগে দুবার ভাবুন। কথায় কঠোরতা এড়িয়ে চললে সম্পর্ক মিষ্টি থাকবে। অসমাপ্ত কাজ শেষ করার জন্য এগোতে পারেন।
১১, কুম্ভ:
আজকের দিন আপনাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে শেখাবে। পুরোনো জটিলতা নতুন পরিকল্পনায় সমাধান হতে পারে। অর্থের ব্যাপারে সতর্ক থাকুন। সামাজিক বিষয়ে সিদ্ধান্তের আগে সবার কথা শুনুন। সকালের সময়টা পরিকল্পনা ও দায়িত্ব ভাগ করে নেওয়ার জন্য উপযোগী।
১২, মীন:
সহজ ও৷ নমনীয় থাকুন আজ। সঞ্চয় ও ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবুন। হঠাৎ পরিবর্তন এলেও তথ্য যাচাই করে এগোলে নিরাপদ। দূরের যোগাযোগ থেকে সুখবর আসতে পারে। সময়টা হিসাব-নিকাশের জন্য আদর্শ। মন শান্ত রাখতে প্রকৃতির কাছে একটু সময় দিন।

























