কূটনৈতিক, অফিসিয়াল এবং সার্ভিস পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও আজারবাইজান (ঢাকা-বাকু)। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে দুই দেশের মধ্যে এই দ্বিপাক্ষিক চুক্তিটি সই হয়।
বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং আজারবাইজানের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বায়রামভ চুক্তিতে স্বাক্ষর করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই চুক্তির ফলে উভয় দেশের কূটনৈতিক, সরকারি ও সার্ভিস পাসপোর্টধারীরা কোনো ভিসা ছাড়াই নির্ধারিত মেয়াদের জন্য একে অপরের দেশে ভ্রমণ করতে পারবেন।
এতে করে উভয় দেশের সরকারি কর্মকর্তা ও কূটনীতিকদের পারস্পরিক সফর, ভ্রমণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা সহজতর হবে।























