| |
শিরোনাম
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী

    Icon
    কূটনৈতিক প্রতিবেদক
    প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

    যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে শুরু হওয়া ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে জাতিসংঘের ঐতিহ্যবাহী ‘নর্থ ডেলিগেটস লাউঞ্জ’-এ আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বনেতাদের এই সম্মেলনে যোগ দেন তিনি।

    অধিবেশনে প্রধানমন্ত্রীর সাথে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং কূটনৈতিক প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। সাধারণ পরিষদের উদ্বোধনী পর্বে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তাঁর ভাষণ উপস্থাপন করেন।

    প্রধানমন্ত্রীর এই সফর প্রসঙ্গে কূটনীতিবিদরা জানান, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক অভিযাত্রা, বিশ্বশান্তি, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ,

    টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ দাবি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা হবে।

    নিউইয়র্ক অবস্থানকালে জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনের পাশাপাশি প্রধানমন্ত্রী বেশ কয়েকটি শীর্ষ সম্মেলন, দ্বিপক্ষীয় বৈঠক ও পার্শ্ববর্তী সভায় অংশ নেবেন বলে জানা গেছে।

    আরও পড়ুন