জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক পর্ব শুরু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের সভাপতিত্বে এই বিতর্ক পর্ব শুরু হয়।
‘আস্থা পুনরুদ্ধার ও রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’ প্রতিপাদ্যের আওতায় বার্ষিক উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিতে বিশ্ব নেতারা জাতিসংঘে সমবেত হয়েছেন। অধিবেশনে শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে রাষ্ট্র ও সরকারপ্রধান এবং মন্ত্রীরা পরস্পর সংযুক্ত বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর সমাধানের উপায় নিয়ে আলোচনা করবেন।
সাধারণ বিতর্কের উদ্বোধনী পর্বে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সংস্থার কার্যক্রমবিষয়ক বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।
বিতর্কটি আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।


















