প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
আশ্বিন মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা, আত্যবিশ্বাস বাড়তে পারে।
জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি, ৬ আশ্বিন ১৪৩৩ বাংলা, ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১, মেষ:
নতুন পরিকল্পনায় সময় কাজে লাগান। কর্মক্ষেত্রে সাহস দেখালে সুযোগ আসবে, তবে তাড়াহুড়ো এড়িয়ে চলুন। অর্থের হিসাব ঠিক রাখুন।
২, বৃষ:
ধৈর্য ধরে এগোন। অর্থনৈতিক সিদ্ধান্তে তাড়াহুড়ো না করে অপেক্ষা করুন। পরিবারের শান্ত পরিবেশ আপনাকে স্বস্তি দেবে।
৩, মিথুন:
আলোচনায় সঠিক কথা বলুন। নতুন পরিচয় বা পুরোনো সম্পর্ক থেকে ভালো সুযোগ আসতে পারে। অর্থের বিষয়ে যাচাই করে সিদ্ধান্ত নিন।
৪, কর্কট:
দায়িত্বশীলতা ও বিশ্বাসযোগ্যতা বাড়বে। অর্থের পরিকল্পনায় দূরদৃষ্টি রাখুন। পরিবারের প্রতি মমতা দেখালে মানসিক শান্তি পাবেন।
৫, সিংহ:
আত্মবিশ্বাস বাড়বে, নেতৃত্বের সুযোগও আসতে পারে। নিজের যোগ্যতা কাজে লাগান এবং কথাবার্তায় নম্র থাকুন।
৬, কন্যা:
পরিকল্পনা করে এগোলে ছোট কাজ থেকেও বড় সুযোগ আসতে পারে। অর্থ ও যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকুন।
৭, তুলা:
মানসিক ভারসাম্য ধরে রাখুন। সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখলে নতুন পরিচয় ও আলোচনায় সুফল মিলবে।
৮, বৃশ্চিক:
শান্ত মনে জটিল পরিস্থিতি সামলান। সাহস ও স্বচ্ছতা বজায় রেখে অর্থের হিসাব-নিকাশে মনোযোগ দিন।
৯, ধনু:
জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন পথ খুঁজুন। নিজের পরিকল্পনা সাহসের সঙ্গে তুলে ধরুন। ভবিষ্যতের লক্ষ্য স্থির করুন।
১০, মকর:
ধৈর্য ও নিয়ম মেনে চলুন। ধারাবাহিকভাবে কাজ করলে ভালো ফল পাবেন। অসমাপ্ত কাজ শেষ করার জন্য সময়টি অনুকূল।
১১, কুম্ভ:
পুরোনো জটিলতা নতুন পরিকল্পনায় কাটতে পারে। অর্থের বিষয়ে সতর্ক থাকুন এবং সামাজিক দায়িত্ব ভাগ করে নিন।
১২, মীন:
নমনীয় থাকুন এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে ভাবুন। হঠাৎ পরিবর্তন এলেও তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিলে সুফল পাবেন।


























