| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
  • মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

    Icon
    কূটনৈতিক প্রতিবেদক
    প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মবার্ষিকীতে তাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

    বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে এই শুভেচ্ছা জানান তিনি।

    শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আপনার বিশেষ এই দিনটি বারবার ফিরে আসুক।

    ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিতপ্রাণ সেবা সর্বদা সুস্বাস্থ্য ও অদম্য উদ্দীপনার সঙ্গে অব্যাহত থাকুক।”পরবর্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-এ তারেক রহমানের বার্তা শেয়ার করে ধন্যবাদ জ্ঞাপন করেন।

    তিনি লেখেন, “আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ, প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার এই সুভাষণের জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।”

    আরও পড়ুন