| |
  • প্রচ্ছদ
  • লীড-২
  • শেয়ারবাজারের গতি ফেরাতে ডিএসইর জরুরি বৈঠক
  • শেয়ারবাজারের গতি ফেরাতে ডিএসইর জরুরি বৈঠক

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

    শেয়ারবাজারের বর্তমান মন্দাভাব কাটিয়ে লেনদেনে গতি ফেরানো এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে আজ ব্রোকারেজ হাউস ও স্টক ব্রোকারদের প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠকে বসছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

    মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর নিকুঞ্জে ডিএসইর নিজস্ব ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ডিএসই সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারের লেনদেনে মন্দাভাব, বিনিয়োগকারীদের আস্থা ফেরানো, বাজারে তারল্য সংকট এবং সার্বিক বাজার উন্নয়নসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকে আলোচনায় স্থান পাবে।

    বৈঠকে বিভিন্ন ব্রোকারেজ হাউসের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি এবং স্টক ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ডিএসইর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি লেনদেনের গতি বাড়াতে ব্রোকারদের মতামত ও পরামর্শ নেওয়া হবে।

    একই সঙ্গে বাজারে বিদ্যমান তারল্য সংকট কাটিয়ে কীভাবে স্বাভাবিক গতি ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে। বাজারের সাম্প্রতিক পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং লেনদেন বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়াই বৈঠকের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

    আরও পড়ুন