| |
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা বৃশ্চিক রাশি
  • কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা বৃশ্চিক রাশি

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

    জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

    আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।

    ভাদ্র মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা,আত্যবিশ্বাস বাড়তে পারে।

    দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।

    জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।

    আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি, ২৯ ভাদ্র ১৪৩৩ বাংলা, ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    ১২, রাশিফল

    ১/ মেষ রাশিঃ
    কর্মক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা থাকলেও মানসিক চাপ ও অস্থিরতা দেখা দিতে পারে। স্বাস্থ্যের দিকে নজর রাখা জরুরি, বিশেষ করে পেটের সমস্যা ও শরীরের ক্লান্তি এড়িয়ে চলতে হবে। মানসিক শান্তি ধরে রাখার চেষ্টা করুন। শুভ রং লাল ও কমলা। শুভ সময় সকাল ৮টা থেকে ১০টা। উপায় হিসেবে ধর্মগ্রন্থ পাঠ, পশুদের খাদ্য দেওয়া এবং সংযম ও উপাসনার পরামর্শ দেওয়া হয়েছে।

    ২/ বৃষ রাশিঃ
    আজ ভাগ্যে স্থিরতা আসতে পারে। কর্মক্ষেত্রে ধৈর্য ধরলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ কিছুটা কমতে পারে, তবে আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। স্বাস্থ্যের যত্ন নিন। নিয়মিত যোগ ও ধ্যান করলে ভালো থাকা সম্ভব। পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ মানসিক প্রশান্তি বাড়াতে পারে। সময়ের গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করার চেষ্টা করুন। শুভ রং সাদা ও সবুজ। শুভ সময় দুপুর ১২টা থেকে ২টা। উপায় হিসেবে উপাসনা বা জপ করা এবং গাছে জল দেওয়ার পরামর্শ রয়েছে।

    ৩/ মিথুন রাশিঃ
    ভাগ্যে মিশ্র ফল থাকতে পারে। তাই তাড়াহুড়ো না করে ধীরে কাজ করা ভালো। স্বাস্থ্যের ক্ষেত্রে গলার সমস্যা ও ক্লান্তি থেকে সাবধান থাকা প্রয়োজন। পরিবারের সদস্যদের সময় দিন। শুভ রং হলুদ ও নীল। শুভ সময় সকাল ১০টা থেকে ১২টা। উপায় হিসেবে ধর্মগ্রন্থ পাঠ, পশুদের খাদ্য দেওয়া এবং সংযম ও উপাসনার পরামর্শ দেওয়া হয়েছে।

    ৪/ কর্কট রাশিঃ
    আজ ভাগ্যে ভালো প্রভাব দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে স্থিতিশীলতা আসতে পারে। মানসিক চাপ কমবে এবং পরিবারের সঙ্গে সময় কাটালে প্রশান্তি বাড়বে। খাদ্যাভ্যাস ঠিক রাখলে স্বাস্থ্য ভালো থাকতে পারে। নতুন সুযোগ কাজে লাগানো যেতে পারে। তবে রাত জেগে কাজ করা এড়িয়ে চলতে হবে। আচরণ শুদ্ধ রাখলে ভবিষ্যৎ ভালো হতে পারে। শুভ রং সাদা ও রূপালি। শুভ সময় সকাল ৭টা থেকে ৯টা। উপায় হিসেবে আচরণ শুদ্ধ রাখা, রাত জাগা এড়িয়ে চলা, উপাসনা ও প্রকৃতির সেবার পরামর্শ রয়েছে।

    ৫/ সিংহ রাশিঃ
    কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়তে পারে এবং ভাগ্যে ইতিবাচক ফল দেখা যেতে পারে। তবে মানসিক চাপ ও অস্থিরতা এড়াতে ধৈর্য ধরতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে হৃদযন্ত্র ও শরীরের ক্লান্তির বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে মানসিক শান্তি বাড়বে। শুভ রং কমলা ও সোনালি। শুভ সময় সকাল ৬টা থেকে ৮টা। উপায় হিসেবে উদয়কালে উপাসনা, সংযম ও প্রকৃতির সেবার পরামর্শ দেওয়া হয়েছে।

    ৬/ কন্যা রাশিঃ
    আজ কর্মক্ষেত্রে বিস্তারিত পরিকল্পনা করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্যে মিশ্র প্রভাব থাকতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার করা প্রয়োজন। মানসিক চাপ থাকলেও ধ্যান ও বিশ্রামে স্বস্তি পাওয়া যেতে পারে। স্বাস্থ্য ভালো রাখতে পুষ্টিকর খাবার খেতে হবে। শুভ সময়ে কাজ শেষ করতে পারলে সুফল মিলতে পারে। শুভ রং সবুজ ও ধূসর। শুভ সময় বিকেল ৪টা থেকে ৬টা। উপায় হিসেবে উপাসনা বা জপ এবং গাছে জল দেওয়ার পরামর্শ রয়েছে।

    ৭/ তুলা রাশিঃ
    ভাগ্যে ভারসাম্য আসতে পারে এবং কর্মক্ষেত্রে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ধৈর্য ধরে কাজ করলে মানসিক চাপ কমতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে কিডনি ও পিঠের সমস্যার বিষয়ে সতর্ক থাকতে হবে। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটালে প্রশান্তি বাড়বে। শুভ রং গোলাপি ও সাদা। শুভ সময় দুপুর ১টা থেকে ৩টা। উপায় হিসেবে ধর্মগ্রন্থ পাঠ, পশুদের খাদ্য দেওয়া এবং সংযম ও উপাসনার পরামর্শ দেওয়া হয়েছে।

    ৮/ বৃশ্চিক রাশিঃ
    আজ গুরুর প্রভাবে ভাগ্যে কিছুটা শুভ পরিবর্তন আসতে পারে। কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা দেখা দিতে পারে। মানসিক চাপ থাকলেও ধৈর্য ধরলে পরিস্থিতি সামলানো সম্ভব হবে। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, বিশেষ করে পেটের সমস্যা ও শরীরের ক্লান্তি এড়িয়ে চলতে হবে। পরিবারের সঙ্গে আলোচনা করলে মানসিক শান্তি বাড়তে পারে। শুভ রং লাল ও কালো। শুভ সময় সকাল ৯টা থেকে ১১টা। উপায় হিসেবে গুরুজন ও মাতুলদের সেবা, সংযম এবং প্রকৃতির সেবার পরামর্শ দেওয়া হয়েছে।

    ৯/ ধনু রাশিঃ
    কর্মক্ষেত্রে উদ্যম বাড়তে পারে এবং ভাগ্যে নতুন সুযোগ আসতে পারে। তবে অস্থিরতা ও মানসিক চাপ এড়াতে মনোযোগ ধরে রাখতে হবে। স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন। যোগাযোগ ঠিক রাখলে মানসিক প্রশান্তি বাড়তে পারে। সময়মতো কাজ শেষ করার চেষ্টা করুন। শুভ রং হলুদ ও কমলা। শুভ সময় সকাল ১১টা থেকে দুপুর ১টা। উপায় হিসেবে ধর্মগ্রন্থ পাঠ, পশুদের খাদ্য দেওয়া এবং সংযম ও উপাসনার পরামর্শ দেওয়া হয়েছে।

    ১০/ মকর রাশিঃ
    গুরুর প্রভাবে ভাগ্যে স্থিতিশীলতা আসতে পারে। কর্মক্ষেত্রে ধৈর্য ধরলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিকল্পনা করে এগোলে মানসিক চাপ কমবে। স্বাস্থ্যের ক্ষেত্রে হাঁটু ও হাড়ের সমস্যার বিষয়ে সতর্ক থাকতে হবে। যোগাযোগ ও সম্পর্ক ঠিক রাখলে মানসিক শান্তি বাড়বে। শুভ রং কালো ও নীল। শুভ সময় বিকেল ৩টা থেকে ৫টা। উপায় হিসেবে গুরুজন ও মাতুলদের সেবা, সংযম এবং প্রকৃতির সেবার পরামর্শ দেওয়া হয়েছে।

    ১১/ কুম্ভ রাশিঃ
    কর্মক্ষেত্রে নতুন চিন্তা ও সম্ভাবনা দেখা দিতে পারে। তবে মানসিক চাপ ও অস্থিরতা এড়াতে সতর্ক থাকতে হবে। ভাগ্যে মিশ্র ফল থাকতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার করা জরুরি। স্বাস্থ্যের যত্ন নিন। বিশ্বাসী ও ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ ঠিক রাখলে মানসিক শান্তি বাড়তে পারে। শুভ রং নীল ও বেগুনি। শুভ সময় সকাল ১০টা থেকে ১২টা। উপায় হিসেবে ধর্মগ্রন্থ পাঠ, পশুদের খাদ্য দেওয়া এবং সংযম ও উপাসনার পরামর্শ দেওয়া হয়েছে।

    ১২/ মীন রাশিঃ
    আজ গুরুর প্রভাবে ভাগ্যে ভালো ফল দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ধ্যান ও স্থির থাকলে মানসিক চাপ কমবে। স্বাস্থ্য ভালো রাখতে খাদ্যাভ্যাস ঠিক রাখা জরুরি। পরিবারকে সময় দিন এবং তাদের সেবা করুন। গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করার চেষ্টা করুন। যোগাযোগ ঠিক রাখলে ইতিবাচক ফল মিলতে পারে। শুভ রং সাদা ও সবুজ। শুভ সময় সকাল ৮টা থেকে ১০টা। উপায় হিসেবে গুরুজন ও মাতুলদের সেবা, সংযম এবং প্রকৃতির সেবার পরামর্শ দেওয়া হয়েছে।

    আরও পড়ুন