আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
ভাদ্র মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা,আত্যবিশ্বাস বাড়তে পারে।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি, ২৮ ভাদ্র ১৪৩৩ বাংলা, ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১, মেষ:
আজ পরিকল্পনা করে এগোলে পথ খুলবে। সার্বিক একটু স্বস্তি থাকলেও খরচের কমান, ছোটদের বিষয়ে সচেতন থাকুন। হঠাৎ সিদ্ধান্তো ও চুক্তি জেনে বুঝে নিন। অস্থিরতা বাড়তে পারে, বিবাদ এড়িয়ে চলুন,পরিবারের সহজ থাকুন।
২, বৃষ:
কাজের জায়গায় আজ পরিবর্তনের যোগ, তবে সিদ্ধান্তে সচেতন থাকুন। ছোটখাটো বিষয়ে নিয়ে ও টাকা আসার পথ পেতে পারেন। ফাঁদে পা দেবেন না। অভিজ্ঞ ব্যাক্তির পরামর্শ নিন। রাতে জাগা ও অপ্রয়োজনীয় চিন্তা এড়ান।
৩, মিথুন:
মানুষিক শক্তি ও ধৈর্য রাখুন। তর্কে ও বিবাদ এড়ান। যাতায়াত বা ভ্রমণে সতর্ক থাকুন।কর্মক্ষেত্রে কাজ আটকে থাকলে ধৈর্য্য রাখুন।কাজ গুছিয়ে রাখুন।প্ররিবারে বা সহকর্মীর সঙ্গে সহযোগিতা করুন। স্নায়ুর চাপ কমাতে জল বেশি পান করুন।
৪, কর্কট:
আজ আত্মজ্ঞান বাড়বে,অকারণে ভয় বা সংশয় কাটবে,সম্পর্কে দুরত্ব কমান,সহজ থেকে স্বস্তি নিন। শরীরের ঢ়ত্ন নিন,চাপ,খাদ্যে সচেত থাকুন। রাত জাগা ও আচরন শুদ্ধ রাখুন।
৫, সিংহ:
আজ নেতৃত্বের সুযোগ আছে।সম্পর্কে বা ব্যবসায়িক অংশীদারিত্বে বিষয় ধৈর্য রাখুন। শরীর শিতল রাখুন। চোখ ও হৃদযন্ত্রের যত্ন নিন। সকালের আলোয় ভ্রমন করুন। সময়েও সিদ্ধান্তে সচেতন থাকুন। বিশ্বস্ত মানুষের সঙ্গ দিন।
৬, কন্যা:
অতিরিক্ত ভাবনা এড়ান। হিসাব, নথি ও যোগাযোগে দিনটি কাজে লাগান। সম্পর্কে দূরত্ব কমান। পরিষ্কার পরিছন্নতায় মনোযোগ দিন। হজম ও স্নায়ুর দিকে খেয়াল। খরচ কমান।
৭, তুলা:
কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। নতুন দায়িত্ব সন্তান বা প্রণয়ের বিষয়ে অস্থিরতা থাকতে পারে, সময়ের ধৈর্য রাখুন। স্মাযু কোমর ও কিডনির যত্ন, নিন।বিবাদ এড়িয়ে চলুন। সিদ্ধান্তে আজ স্থির থাকুন।
৮, বৃশ্চিক:
এসময় ভাগ্য অনুকূল, তবে মন শান্ত রাখতে হবে। কাজে ও অর্থে মনোযোগ দিন। পুরনো সম্পত্তি বা কোনো হিসাব আজ খুলতে পারে। ছোটো কোনো কাজ উপেক্ষা করবেন না। বন্ধুবর্গের সাহায্য পেতে পারেন।
৯, ধনু:
আজ যোগাযোগ ও সম্পর্কে এগোতে পারেন নরম ভাষা ব্যবহার করুন। ছোট ভ্রমণ বা সাহসের কাজে লাভ। কোমর ও লিভারের দিকে সতর্ক থাকুন।খাদ্যে সচেতন থাকুন। মানসিক চাপ কমান।
১০, মকর:
আজ সম্পর্ক ও অংশীদারিতে মনোযেগি হন। কেনাকাটা, বিয়ের বা ব্যবসার কথা এগোতে পারেন। পরিবারের অর্থ বা কারো কথায় অস্থির হবেনা। হাঁটু ও হাড়ের যত্ন নিন। তাড়াহুড়োয় ক্ষতি। নতুন চিন্তায় পুরনো হিসাব মেলান।
১১, কুম্ভ:
মানুষিক অস্থিরতা কমান,ধৈর্য্য আজকের পরীক্ষা। টাকা-পয়সা ও পরিবারের চাপ বাড়তে পারে। জুটি বা সম্পর্কে সহজ থাকুন। চুক্তি,বা খরচ এড়িয়ে চলুন। সাস্থে যত্ন নিন। বিশ্বস্ত মানুষের সঙ্গে যোগাযগ ঠিক রাখুন।
১২, মীন:
আজ শরীর ও মনের যত্ন নিন। সন্তান, বিদ্যা বা সৃজনশীল কাজে মনেযেগ দিন। শত্রু ও প্রতিযোগিতায় সচেতন থাকুন। নিয়ম মেনে চলুন ঘুম ও খরচে নিয়ন্ত্রণে রাখুন। সংযম থাকুন।

























