সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার আয়োজন ও পরিচালনার দায়িত্ব পেয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। ঢাকার এক সভায় জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সর্বসম্মত সিদ্ধান্তে এ দায়িত্ব বণ্টন করা হয়।
গঠিত নতুন কমিটিতে আহ্বায়ক (কনভেনর) হিসেবে পবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান এবং যুগ্ম আহ্বায়ক (কো-কনভেনর) হিসেবে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী দায়িত্ব পালন করবেন। এবার সিনিয়রিটির ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ক্রম অনুসারে এই নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে।
সভায় জানানো হয়, পূর্বের ২০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অনুমোদন সাপেক্ষে নতুন প্রতিষ্ঠিত আরও ৩টি বিশ্ববিদ্যালয় এবার গুচ্ছ প্রক্রিয়ায় যুক্ত হতে পারে।
ভারপ্রাপ্ত আহ্বায়ক ও অন্যান্য সমন্বয়কবৃন্দ জানান, দ্রুততম সময়ের মধ্যে সভা ডেকে ভর্তি পরীক্ষার সময়সূচি, নম্বর বণ্টন এবং অন্যান্য প্রয়োজনীয় নিয়মাবলী নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

























