| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • ধর্মীয় উপাসনালয়ে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান
  • ধর্মীয় উপাসনালয়ে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

    নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংশ্লিষ্ট মসজিদ, মাদ্রাসা ও মন্দির কর্তৃপক্ষের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

    অনুষ্ঠানে ঢাকা-১৭ আসন এলাকার মোট ২৮টি মসজিদে ২ লাখ ৪৭ হাজার টাকা করে (সর্বমোট ৬৯ লাখ ১৬ হাজার টাকা) আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন করতে ১০টি মন্দিরকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে।

    ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম পরিচালনা ও উন্নয়ন এবং শারদীয় দুর্গাপূজার আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতেই এই আর্থিক সহায়তা দেওয়া হয়।

    অনুষ্ঠান চলাকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন