বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) অধীনে মহিলা বাস সার্ভিস ‘পিংক বাসে’ নারী চালক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হবে।
নির্বাচিত প্রার্থীরা ভবিষ্যতে বিআরটিসির স্থায়ী চালক পদে নিয়োগপ্রক্রিয়ায় যথাযথ শর্ত পূরণ সাপেক্ষে অগ্রাধিকার পাবেন।
পদের বিবরণ
পদের নাম: বাসচালক (নারী)
পদসংখ্যা: অনুল্লেখিত
বয়সসীমা: ২১ থেকে ৩৫ বছর
বেতন-ভাতা: দৈনিক মজুরি ভিত্তিতে
প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের শর্ত
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
এজন্য জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ অথবা জন্মনিবন্ধন সনদ থাকতে হবে।
এ ছাড়া প্রার্থীর ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বর্তমান ড্রাইভিং লাইসেন্স ভারী লাইসেন্সে রূপান্তরের সব শর্ত পূরণ করলেও প্রার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন।
পরীক্ষা কবে, কোথায়
আগামী ৩০ ও ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর প্রাথমিক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত পরীক্ষা চলবে।
পরীক্ষার কেন্দ্র: বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুর।
সঙ্গে যেসব কাগজ আনতে হবে
প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং ড্রাইভিং লাইসেন্সের মূল কপি সঙ্গে আনতে হবে।


























