| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • জাতিসংঘের সভাপতি হিসেবে শপথ নিচ্ছেন ড. খলিলুর রহমান
  • জাতিসংঘের সভাপতি হিসেবে শপথ নিচ্ছেন ড. খলিলুর রহমান

    Icon
    কূটনৈতিক প্রতিবেদক
    প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

    জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম ঐতিহাসিক অধিবেশন আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শুরু হচ্ছে। এ অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জ্যেষ্ঠ কূটনীতিক ড. খলিলুর রহমান।

    এর আগে গত জুন মাসে অনুষ্ঠিত গোপন ভোটে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে ১৯৩টি দেশের সদস্য রাষ্ট্রের মধ্য থেকে সভাপতি পদে বিজয়ী হন ড. খলিলুর রহমান। আগামী এক বছরের জন্য (সেপ্টেম্বর ২০২৬ – সেপ্টেম্বর ২০২৭) তিনি বিশ্বসংস্থার সর্বোচ্চ এই নীতি-নির্ধারণী পরিষদের নেতৃত্ব দেবেন।

    দীর্ঘ চার দশক পর ফের বাংলাদেশের কোনো প্রতিনিধি বিশ্বমঞ্চের এ শীর্ষ পদে আসীন হতে যাচ্ছেন। ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম অধিবেশনে প্রথম বাঙালি হিসেবে প্রয়াত হুমায়ূন রশীদ চৌধুরী সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

    অধিবেশন শুরুর প্রাক্কালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শুভকামনা জানান। বৈশ্বিক সংকট দূরীকরণ, জলবায়ু পরিবর্তন রোধ এবং বহুপাক্ষিক কূটনীতি সুসংহত করতে ড. খলিলুর রহমানের এ মেয়াদে বাংলাদেশ অত্যন্ত সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

    আরও পড়ুন