| |
  • প্রচ্ছদ
  • অর্থ ও বাণিজ্য
  • গ্রাহকদের টাকা ফেরত দিচ্ছেন সম্মিলিত ইসলামী ব্যাংক
  • গ্রাহকদের টাকা ফেরত দিচ্ছেন সম্মিলিত ইসলামী ব্যাংক

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

    অনিয়ম ও জালিয়াতির কারণে সংকটে পড়ে একীভূত হওয়া ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর ব্যক্তি আমানতকারীরা সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে তাদের জমা টাকার মূল অংশ (প্রিন্সিপাল অ্যামাউন্ট) ফেরত পাচ্ছেন।

    আমানতের অর্থ ফেরত দিতে গত ১ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। গ্রাহকদের চাহিদা অনুযায়ী নিজ নিজ শাখা বা উপশাখা থেকে নগদ অর্থ তুলে দেওয়া হচ্ছে। আপাতত কেবল ব্যক্তি আমানতকারীরা তাদের আসলের টাকা ফেরত পাচ্ছেন। অর্জিত মুনাফা পরবর্তী সময়ে দেওয়া হবে। প্রাতিষ্ঠানিক আমানতকারীরা আপাতত এই সুযোগ পাচ্ছেন না।

    ৬ দিনে মোট ৭৫ হাজার গ্রাহক আবেদনের মাধ্যমে ৩,৯২৫ কোটি টাকা তোলার চাহিদা জানিয়েছেন। বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের অর্থ পরিশোধে ইতোমধ্যে ৫ হাজার কোটি টাকা সরবরাহ করেছে। এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক—এই পাঁচটি ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়।

    ব্যাংকটির ৩০ হাজার কোটি টাকার মূলধনের মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা দিয়েছে।

    আরও পড়ুন