| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • ঢাকাবাসীকে ২ঘণ্টা অবরুদ্ধ রেখে বিভাগ চাইল নোয়াখালীবাসী
  • ঢাকাবাসীকে ২ঘণ্টা অবরুদ্ধ রেখে বিভাগ চাইল নোয়াখালীবাসী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

    নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণার দাবিতে রাজধানী ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এর ফলে প্রায় ২ ঘণ্টা রাজধানীর অন্যতম ব্যস্ত এই মোড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে এবং সংলগ্ন এলাকাগুলোতে তীব্র যানজট ও দুর্ভোগ সৃষ্টি হয়।

    শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকার শাহবাগ মোড়ে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। জুমার নামাজ শেষে বিকেল ৩টার দিকে পুরান ঢাকার চকবাজার চক মসজিদ থেকে একটি মিছিল নিয়ে আন্দোলনকারীরা শাহবাগের উদ্দেশে রওনা হন।

    প্রায় ৪৫ মিনিট হেঁটে শাহবাগ মোড়ে পৌঁছে তারা সড়কের ওপর বসে পড়েন। নোয়াখালীকে বিভাগ করার দাবিসংবলিত টি-শার্ট, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন। অবরুদ্ধ শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে চালকরা বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হন, যা আশপাশের রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি করে।

    বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিলে শাহবাগ মোড়সহ আশপাশের পথগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

    আরও পড়ুন