| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • বিকেলে পিএসসির ৪ সদস্যের শপথ
  • বিকেলে পিএসসির ৪ সদস্যের শপথ

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

    বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চার সদস্যকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

    এর আগে গত ৬ আগস্ট সরকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চারজন নতুন সদস্য নিয়োগ দেয়। নবনিযুক্ত সদস্যরা হলেন-মো. নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, ড. মো. ফেরদৌস হোসেন ও ইয়াসমিন গফুর।

    নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। তারা যোগদানের তারিখ থেকে পাঁচ বছর বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া-যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

    নিয়োগের অন্যান্য শর্ত প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী নির্ধারিত হবে।

    নতুন চার সদস্য নিয়োগের ফলে বর্তমানে পিএসসিতে একজন চেয়ারম্যানসহ মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২১ জন।

    আরও পড়ুন