২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • গণমাধ্যমে প্রকাশিত তথ্য সিআইডির নয়
  • গণমাধ্যমে প্রকাশিত তথ্য সিআইডির নয়

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ

    বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত-সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্যকে সিআইডির আনুষ্ঠানিক বক্তব্য হিসেবে গণ্য না করার অনুরোধ জানিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুক্রবার (১৯ জুন) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান।

    তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে রিজার্ভ চুরি মামলার তদন্ত ও খসড়া চার্জশিট সংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছে, সেখানে সিআইডির কর্মকর্তাদের বরাতে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সিআইডির কোনো কর্মকর্তা গণমাধ্যমকে প্রদান করেননি।

    জসীম উদ্দিন খান বলেন, তাই ওইসব বক্তব্যকে সিআইডির আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা না করার জন্য অনুরোধ করা হচ্ছে। তিনি আরও বলেন, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।

    তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিলের পর সিআইডি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে হালনাগাদ তথ্য জানাবে। সিআইডির পক্ষ থেকে গণমাধ্যমকে অনুরোধ জানিয়ে বলা হয়, রিজার্ভ চুরি মামলার বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সিআইডির আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি অথবা মুখপাত্রের বক্তব্য অনুসরণ করতে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিআইডি পেশাদারিত্ব ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রাখবে।

    আরও পড়ুন