১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সিলেটে পৌঁছে শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী
  • সিলেটে পৌঁছে শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ণ

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কর্মসূচিতে যোগদানের জন্য সিলেটে পৌঁছালেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকাল ১০টা ১৮ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিএস-২৩১) তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

    সেখান থেকে প্রধানমন্ত্রী মৌলভীবাজারের উদ্দেশে যাত্রা করেন। প্রধানমন্ত্রী বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা তাকে অভ্যর্থনা জানান। এরপর তিনি নির্দিষ্ট গাড়িযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হন।

    প্রায় দেড় মাস পর সিলেটের মাটিতে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয়বারের মতো পদার্পণ। মৌলভীবাজারে কর্মসূচি থাকলেও তার আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মী ও সাধারণ মানুষজন রাস্তার দুপাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

    সিলেট বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সড়কের দুই পাশে ব্যানার হাতে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাতে দেখা যায়। এর আগে গত ২ মে সিলেট সফর করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সফরে সিলেটে খাল খনন কর্মসূচি, নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন, নগরীর চাঁদনীঘাটে জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি কর্পোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে অংশ নিয়ে রাতে ঢাকায় ফিরেন।

    এবার শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।

    আরও পড়ুন