আষাঢ়ের শুরুতে সূর্যের তেজ যেন জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। প্রকৃতিও নতুন রূপে সেজে উঠবে বর্ষার এই আগমনে। জীবনের কঠিন সমস্যাগুলোতে সময়কে বুঝে মোকাবিলা করলে ভাগ্য ও কর্মের মিশ্রণে নতুন সুযোগ আসবে। দান, সুকর্ম, প্রেম, আধ্যাত্মিক জ্ঞান ও শক্তির অনুশীলনে বিশেষ শুভ ফল হতে পারে।
আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। আজ মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ইংরেজি, ২ আষাঢ় ১৪৩৩ বাংলা, ২৯ জিলহজ ১৪৪৭ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল:
১, মেষ:
রবি ও বৃহস্পতির প্রভাবে আজ কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। চন্দ্রের সঙ্গে মিথুনের যোগে মানসিক তৎপরতা বাড়বে, তবে তাড়াহুড়ো এড়িয়ে চলুন। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। গুরুর শুভ দৃষ্টি আর্থিক উন্নতির সম্ভাবনা দেখাচ্ছে। ধৈর্যে সাফল্য আসবে।
২, বৃষ:
আজ পরিবর্তন আনতে পারে। সূর্য ও বুধের যোগে বুদ্ধি তীক্ষ্ণ হবে, নতুন আইডিয়া কাজে লাগাবে, চন্দ্র মানসিক স্থিরতা দিলেও আর্থিক ক্ষেত্রে সতর্ক থাকুন। গুরুর দৃষ্টি সম্পর্কের ক্ষেত্রে শুভ। ধৈর্য ও পরিকল্পনা মেনে চললে ভালো ফল পাবেন।
৩, মিথুন:
মিথুনে সূর্য, বুধ ও চন্দ্রের শক্তিশালী যোগ আজ আপনাকে অত্যন্ত গতিশীল করবে। যোগাযোগ ও বাণিজ্যে সাফল্য আসবে। বৃহস্পতির দৃষ্টি শিক্ষা ও জ্ঞানার্জনে সহায়ক। তবে মঙ্গলের প্রভাবে বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক প্রশান্তি লাভ করবেন।
৪, কর্কট:
কর্কটে বৃহস্পতি ও শুক্রের শুভ অবস্থান আপনার জন্য অনুকূল হবে। চন্দ্রের প্রভাবে শারীরিক, মানুষিক ও আধ্যাত্মিক দিকে থেকে পরিবর্তনেই উন্নতি আসবে, সতর্ক থাকুন।
৫, সিংহ:
সিংহ রাশিতে কেতুর অবস্থান আজ কিছু অস্থিরতা আনতে পারে, তবে বৃহস্পতির দৃষ্টি সুরক্ষা দেবে। কর্মক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। শুক্রের প্রভাব সৃজনশীলতা বাড়াবে। মানসিক চাপ কমান, তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সফল্য আসবে।
৬, কন্যা:
কন্যা রাশির জাতকদের জন্য আজ বুধ ও সূর্যের প্রভাব বুদ্ধি তীক্ষ্ণ করবে। কর্মে সাফল্য আসবে। বৃহস্পতির শুভ দৃষ্টি স্বাস্থ্য ও আর্থিক উন্নতি দেবে। চন্দ্রের যোগ মানসিক শান্তি আনবে। ছোটখাটো ভুল এড়িয়ে চলুন।
৭, তুলা:
তুলা রাশিতে শুক্রের প্রভাবে আজ সম্পর্ক ও সৌন্দর্যের ক্ষেত্রে শুভ। মঙ্গলের দৃষ্টি শক্তি যোগাবে। বৃহস্পতির অবস্থান আর্থিক লাভের সম্ভাবনা দেখাচ্ছে। সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকুন।
৮, বৃশ্চিক:
মানসিক স্থিরতার দরকার হবে। বৃহস্পতির শুভ দৃষ্টি সংকট মোকাবিলায় সাহায্য করবে ও মানসিক দৃঢ়তা দেবে। আর্থিক ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন।
৯, ধনু:
ধনু রাশির জাতকরা আজ বৃহস্পতির প্রভাবে শুভ ফল পাবেন। শনির অবস্থান দীর্ঘমেয়াদি লাভ দিতে পারে। চন্দ্রের যোগ ভ্রমণ বা শিক্ষায় অনুকূল। সতর্কতার সঙ্গে এগোন।
১০, মকর:
মানসিক চাপ বা অস্থিরতা কিছু কমবে। মকর রাশিতে শনির প্রভাব, তবে কর্মে দায়িত্ববোধ বাড়াবে। বৃহস্পতির দৃষ্টি সাফল্য আনবে। আর্থিক উন্নতির যোগ আছে।
১১, কুম্ভ:
কুম্ভে রাহুর অবস্থান এ সময় অস্থিরতা। তবে বৃহস্পতির শুভ দৃষ্টি রক্ষা করবে। সূর্যের প্রভাব যোগাযোগে সাফল্য দেবে। মানসিক চাপ কমান।
১২, মীন:
মীনে শনির অবস্থান আজ ধৈর্য পরীক্ষা করবে। বৃহস্পতির প্রভাব আধ্যাত্মিক ও আর্থিক ক্ষেত্রে শুভ। চন্দ্রের যোগ মানসিক শান্তি দেবে।
























