১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • দক্ষিণ আফ্রিকায় নির্বিচারে গুলিতে নিহত ১২
  • দক্ষিণ আফ্রিকায় নির্বিচারে গুলিতে নিহত ১২

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ১১ জুন ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ

    দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গের একটি বস্তিতে গণগুলিবর্ষণের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে শহরের ক্লিভল্যান্ড এলাকার একটি বস্তিতে এ হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই সন্দেহভাজনদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।

    পুলিশের বিবৃতিতে বলা হয়, একটি সাদা টয়োটা কোয়ান্টাম গাড়িতে করে ১০ জনের বেশি সন্দেহভাজন ব্যক্তি একটি পেট্রল স্টেশনের কাছে আসে। পরে তারা বস্তির দুটি প্রবেশপথ দিয়ে ভেতরে ঢুকে বিভিন্ন স্থানে বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালায়।

    হামলার পর হামলাকারীরা একই গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রাত ১১টা ১০ মিনিটের দিকে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলেই আটজন পুরুষ ও তিনজন নারী নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন পুরুষের মৃত্যু হয়। বর্তমানে আহত ৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    পুলিশ জানিয়েছে, হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হন। বিশেষ করে বস্তি এলাকায় গ্যাং সহিংসতা ও ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা প্রায়ই ঘটে।

    সূত্র: বিবিসি

    আরও পড়ুন