১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • মন অস্থির হতে পারে কুম্ভ রাশি
  • মন অস্থির হতে পারে কুম্ভ রাশি

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ

    প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।

    আজকের দিনে আধ্যাত্মিক অনুশীলন ও ধর্মকর্মে মন দিলে মানসিক স্থিরতা ফিরে পাবেন। জীবনের কঠিন সময়ে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন। ছোট ছোট পদক্ষেপই বড় স্বপ্ন পূরণের পথ প্রশস্ত করবে। সম্পর্কের ক্ষেত্রে সংযমী থাকলে শান্তি বজায় থাকবে।

    সময়ের ভাষা বুঝে ধৈর্যের সঙ্গে এগোতে পারলে প্রতিকূলতার মাঝেও উন্নতির পথ উন্মুক্ত হতে পারে। আজ রোববার, ১৪ জুন ২০২৬ ইংরেজি, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বাংলা, ২৭ জিলহজ ১৪৪৭ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    ১২, রাশিফল

    ১, মেষ রাশি
    কর্মক্ষেত্রে গতি বাড়বে। তবে সিদ্ধান্ত নেওয়ার সময় ধৈর্য ধরুন। মানসিক চাপ কমাতে প্রকৃতির কাছে সময় কাটান। স্বাস্থ্যের যত্ন নিন।

    ২, বৃষ রাশি
    আজ দিনটি স্থিরতা ও আত্মবিশ্বাসে ভরপুর। বৃহস্পতির শুভ দৃষ্টি থাকায় কর্ম ও ভাগ্য উভয় ক্ষেত্রেই উন্নতি দেখা দেবে। নতুন পরিকল্পনা বাস্তবায়নের উপযুক্ত সময়।

    ৩, মিথুন রাশি
    বুধ ও শুক্র রাশিতে থাকায় বুদ্ধি ও যোগাযোগের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। রবির প্রভাবে আর্থিক লেনদেন সুফল দিতে পারে। তবে বিবাদ এড়িয়ে চলুন। সৃজনশীল কাজে মন দিন।

    ৪, কর্কট রাশি
    আজ আপনার জন্য অত্যন্ত শুভ। চন্দ্রের প্রভাব মনকে শান্ত রাখবে। পারিবারিক ও আধ্যাত্মিক ক্ষেত্রে উন্নতি হবে। রাহুর দৃষ্টি সতর্কতা চায়। স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু আচরণ শুদ্ধ রাখুন।

    ৫, সিংহ রাশি
    শুভ সময় আসন্ন, তবে আধ্যাত্মিক চিন্তা বাড়বে। রবির প্রভাবে সম্মান বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। মানসিক দৃঢ়তা ধরে রাখুন।

    ৬, কন্যা রাশি
    যোগাযোগ ঠিক রাখুন, উন্নতি আসবে। কর্ম ও স্বাস্থ্যের ক্ষেত্রে শুভ। মনকে স্থির রাখুন। বুধ-শুক্রের যোগে বুদ্ধিমত্তার পরিচয় দিন। আর্থিক লাভ সম্ভব।

    ৭, তুলা রাশি
    সৌন্দর্য ও সম্পর্কের ক্ষেত্রে গতি বাড়বে। রাহুর দৃষ্টি সতর্ক থাকতে বলে। মানসিক চাপ কমবে। পারিবারিক শান্তি বজায় রাখুন।

    ৮, বৃশ্চিক রাশি
    বৃহস্পতির শুভ দৃষ্টি আপনাকে আধ্যাত্মিক ও আর্থিক শক্তি দেবে। মঙ্গলের প্রভাব কর্মশক্তি বাড়াবে। মনকে প্রসন্ন রাখুন। বড় সিদ্ধান্তে সতর্কতা অবলম্বন করুন।

    ৯, ধনু রাশি
    শনির প্রভাব আপনাকে ধৈর্যশীল করবে। বৃহস্পতির দৃষ্টি সহায়ক। কর্মক্ষেত্রে অগ্রগতি হবে। মানসিক চাপ কমাতে ধ্যান করুন।

    ১০, মকর রাশি
    পুরোনো সিদ্ধান্ত বিবেচনা করুন। শনি স্থিতিশীলতা দেবে। আর্থিক ও কর্মক্ষেত্রে উন্নতি সম্ভব। স্বাস্থ্যের যত্ন নিন।

    ১১, কুম্ভ রাশি
    রাহু আপনার রাশিতে। যুক্তি ও কৌশলের ক্ষেত্রে সাবধান থাকুন। চন্দ্রের সঙ্গে থাকায় মন অস্থির হতে পারে। বৃহস্পতির দৃষ্টি সাহায্য করবে। সতর্কতা অবলম্বন করুন।

    ১২, মীন রাশি
    শুভ সময় আসন্ন। শনি আপনার রাশিতে অবস্থান করায় ধৈর্য ও পরিশ্রমের ফল পাবেন। বৃহস্পতির শুভ দৃষ্টি আছে। আধ্যাত্মিক কাজে মন দিন। স্বাস্থ্য ভালো রাখুন।

    আরও পড়ুন