২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • জলবায়ু ও পরিবেশ
  • ৪ বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা
  • ৪ বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ

    দেশের চার অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অঞ্চলগুলো হলো রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

    বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

    পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    আরও পড়ুন