| |
শিরোনাম
জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী বান্দরবানকে পর্যটন নগরী করার উদ্যোগ: পার্বত্যমন্ত্রী জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘের অধিবেশন শুরু পাসপোর্ট হারালে কড়াকড়ি, নতুন নিয়মের পরিপত্র জারি এতকিছুর পরও গাজী নজরুলের এমপি-পদ থাকে কীভাবে, প্রশ্ন টিআইবির হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ইঙ্গিত ইরানের পুলিশে ৩১ কর্মকর্তাকে বদলি-পদায়ন, চার জেলায় নতুন এসপি জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • তারেক রহমানের সঙ্গে কথা বলে আনন্দিত মোদি
  • তারেক রহমানের সঙ্গে কথা বলে আনন্দিত মোদি

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল ভোটের জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তারেক রহমানকে ফোন করার তথ্য নিজেই জানিয়েছেন নরেন্দ্র মোদি।

    এক্স হ্যান্ডেলে এক পোস্টে মোদি জানান, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে অসাধারণ জয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তার প্রচেষ্টায় আমার শুভেচ্ছা এবং সমর্থন জানাই।

    তিনি আরও লেখেন, গভীর শিকড়ে আবদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কযুক্ত দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমাদের উভয় দেশের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।

    এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত বেসরকারিভাবে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে বিএনপি এককভাবে ২১২ টি আসনে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে বিজয়ী হয়েছে।

    শুক্রবার বেলা আড়াইটার পর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব আখতার আহমেদ এ ফলাফল ঘোষণা করেন

    আরও পড়ুন