| |
  • প্রচ্ছদ
  • শেয়ার বাজার
  • ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে শেয়ারবাজারে
  • ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে শেয়ারবাজারে

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

    সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৬ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

    সোমবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর, অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়েছে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে যথাক্রমে ১,০১৮ ও ১,৯৪৪ পয়েন্টে রয়েছে।

    এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৬৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। সোমবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৯টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৫টি কোম্পানির শেয়ার।

    সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো— শাহজিবাজার পাওয়ার, প্রগতি লাইফ, পেনিনসুলা, সোনালী আঁশ, এশিয়া ইন্স্যুরেন্স, বসুন্ধরা পেপার, সোনালী পেপার, রূপালী লাইফ, আনোয়ার গ্যালভানাইজিং ও এপেক্স স্পিনিং। এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বেড়েছে ৪ পয়েন্ট।

    সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর, অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৬ পয়েন্টে অবস্থান করে।

    অপরদিকে, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৫০ পয়েন্টে অবস্থান করে।

    এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
    এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ে ১০টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির শেয়ারের দর।

    আরও পড়ুন