| |
  • প্রচ্ছদ
  • রাজশাহী
  • তারেক রহমান রাজশাহীতে আসছেন ২৯ জানুয়ারি
  • তারেক রহমান রাজশাহীতে আসছেন ২৯ জানুয়ারি

    Icon
    জেলা প্রতিবেদক
    প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহীতে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভা একদিন পিছিয়ে আগামী ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পূর্বঘোষিত ২৮ জানুয়ারির পরিবর্তে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

    বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি ওলিউল হক রানা। তিনি আজ দুপুরে মাদরাসা মাঠ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।

    ওলিউল হক রানা বলেন, আগামী ২৮ জানুয়ারি জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়ে ২৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। ওইদিন বেলা সাড়ে ১২টায় মাদরাসা মাঠে বক্তব্য দেবেন তারেক রহমান। এ সময় তিনি বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং তাদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেবেন।

    তিনি আরও বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

    সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    আরও পড়ুন