| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • গুলশানে ফেলানী অ্যাভিনিউয়ের নামফলক উন্মোচন
  • গুলশানে ফেলানী অ্যাভিনিউয়ের নামফলক উন্মোচন

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

    রাজধানীর গুলশানে ফেলানী অ্যাভিনিউয়ের নামফলক উন্মোচন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এটি উন্মোচন করেন।

    এসময় উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ সীমান্ত হত্যা বন্ধ চায়। আমাদের বোন ফেলানী কাঁটাতারে ঝুলন্ত অবস্থায় জীবন দিয়েছিল। আমরা এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য, তার প্রতি কী ধরনের নৃশংসতা হয়েছিল, সেটা প্রতিদিন মনে করিয়ে দেওয়ার জন্য এই সড়কের নামকরণ করছি।

    মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গুলশান-২ গোলচত্বর থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়কটির নাম ‘ফেলানী অ্যাভিনিউ’ হিসেবে নামফলক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানীর স্মরণে এই সড়কের নামকরণ করা হয়েছে।

    আরও পড়ুন