| |
শিরোনাম
জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ : ডিএমপি সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ, ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ কর্মে অগ্রগতি, স্বাস্থ্যে ক্লান্তির শঙ্কা মেষের জেনে নিন রবিবারের নামাজের সময়সূচি ৩৬ দিনের গণঅভ্যুত্থান ১৫ বছরের সংগ্রামের ফসল, জুলাই সবার শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ৭ নভেম্বরের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে ধর্মমন্ত্রীর আহ্বান   শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে তথ্যপ্রতিমন্ত্রীর আহ্বান  খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে চাইনিজ কুড়াল নিয়ে হামলা-ভাঙচুর
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি
  • দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

    সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় দুদিনের ছুটি নির্ধারিত আছে। পূজার ছুটির পর একদিন অফিস খোলা থাকবে, এরপর আবার দুদিন সাপ্তাহিক ছুটি।

    ফলে পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির মধ্যে কর্মদিবসটিতেও ছুটি ঘোষণা করবে সরকার। খোলা থাকা দিনটিতে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করলে দুর্গাপূজা উপলক্ষে এবছর টানা পাঁচদিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

    ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। এরপর ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস খোলা। পরের দুদিন শুক্র ও শনিবার (২৩ ও ২৪ অক্টোবর) সাপ্তাহিক ছুটি।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জাগো নিউজকে জানিয়েছেন, ২২ অক্টোবর নির্বাহী আদেশের ছুটি ঘোষণা করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। আগামী মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হবে। সেখানে এটি অনুমোদিত হলে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হবে।

    একই সঙ্গে তিনি আরও জানান, ২২ অক্টোবরের ছুটির পরিবর্তে পরবর্তী একটি ছুটির দিনে (শনিবার) অফিস করবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এভাবেই প্রস্তাব তৈরি করা হচ্ছে। তবে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেবে মন্ত্রিসভা।

    ২২ অক্টোবর ছুটি ঘোষণা হলে সরকারি চাকরিজীবীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচদিন ছুটি ভোগ করবেন।

    আরও পড়ুন