| |
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • পরামর্শ কাজে আসবে কন্যা রাশি
  • পরামর্শ কাজে আসবে কন্যা রাশি

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

    ভাদ্র মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। ভাদ্র মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা,আত্যবিশ্বাস বাড়তে পারে।

    প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।

    দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।

    জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।

    আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি, ২৫ ভাদ্র ১৪৩৩ বাংলা, ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    ১২, রাশিফল

    ১/ মেষ:
    আজ আটকে থাকা কোনো বিষয়ে গতি পেতে পারে।
    দায়িত্ব বাড়লেও আত্মবিশ্বাস ধরে রাখুন। অর্থের বিষয়ে হঠাৎ সিদ্ধান্তে স্থির থাকুন। কর্মক্ষেত্রে আলোচনা বা কথাবার্তায় সংযম রাখুন, বিবাদ ও ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। মানসিক চাপ কমান, নিয়মিত স্বাস্থ্য ও খাদ্যাভ্যাসে গুরুত্ব দিন।

    ২/ বৃষ:
    আজ দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বাস্তব রূপ পাওয়ার ইঙ্গিত দিচ্ছে। কর্মক্ষেত্রে ধৈর্য ও বাস্তববুদ্ধির কারণে অন্যদের তুলনায় আপনি সুবিধাজনক অবস্থানে থাকতে পারেন। অর্থপ্রাপ্তির সুযোগ থাকলেও অতিরিক্ত ব্যয়ের প্রবণতা নিয়ন্ত্রণ করুন। সম্পর্কের ক্ষেত্রে সহজ থাকুন। শরীর ভালো রাখতে অলসতা এড়িয়ে চলুন।

    ৩/ মিথুন:
    আজ কর্মক্ষেত্রে নিজের বক্তব্য পরিষ্কারভাবে তুলে ধরুন, তবে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। অর্থনৈতিক বিষয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। পরিস্থিতি স্বাভাবিক হবে। অতিরিক্ত চিন্তা না করে বিশ্রাম নিন।

    ৪/ কর্কট:
    আজকের দিনটি শুভ, কর্মক্ষেত্রে সম্মান বাড়ার পাশাপাশি নতুন দায়িত্ব গ্রহণের সুযোগ আসতে পারে। পারিবারিক বিষয়ে আপনার উপস্থিতি শান্তি ফিরিয়ে আনবে। অর্থনৈতিক দিকেও আশাব্যঞ্জক পরিস্থিতি তৈরি হতে পারে, তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। নিজের আচরণ ও কথাবার্তায় শুদ্ধতা বজায় রাখুন।

    ৫/ সিংহ:
    আজ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা গুরুত্বপূর্ণ আলোচনায় সুযোগ আসতে পারে। সৃজনশীল কাজ ও পরিকল্পনায় ভালো ফল মিলবে। অর্থের ক্ষেত্রে লাভের পাশাপাশি আকস্মিক ব্যয়ের সম্ভাবনাও রয়েছে। সম্পর্কের দূরত্ব কমিয়ে মনকে স্থির রেখে কাজ শুরু করলে ফল শুভ হবে।

    ৬/ কন্যা:
    আজ পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে ছোট ভুল বড় সমস্যার কারণ হতে পারে, তাই নথিপত্র ও হিসাব যাচাই করে নিন। অর্থনৈতিক বিষয়ে সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া জরুরি। কারও পরামর্শ আজ আপনার কাজে আসতে পারে।

    ৭/ তুলা:
    আজ সম্পর্ক ও সামাজিক যোগাযোগে সম্ভাবনা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে সহযোগিতা পাবেন। অর্থের বিষয়ে ভারসাম্য বজায় রাখুন এবং অন্যের কথায় বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন না। দাম্পত্য বা পারিবারিক জীবনে সহজ থাকুন। মানসিক দ্বিধা কাটান, সৃজনশীল কাজে এগোন।

    ৮/ বৃশ্চিক:
    আজ ভাগ্যের সহায়তা পাবেন, গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে নেওয়ার সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে অভিজ্ঞতা ও দূরদর্শিতা আপনাকে এগিয়ে রাখবে। অর্থনৈতিক বিষয়ে আটকে থাকা পাওনা বা সুযোগ পেতে পারেন। উচ্চশিক্ষা, দূরের যোগাযোগ বা নতুন পরিকল্পনায় অগ্রগতি সম্ভব। সঠিক সময়ে সিদ্ধান্ত নিন।

    ৯/ ধনু:
    আজ নিজের লক্ষ্যে দৃষ্টি রাখুন। কর্মক্ষেত্রে সুযোগ এলেও বাড়তি দায়িত্বও যুক্ত হতে পারে। অর্থনৈতিক বিষয়ে পরিস্থিতি যাচাই করুন। আপনার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। মানসিক চাপ ও অস্থিরতা কমান এবং বিশ্বস্ত মানুষের সঙ্গে আলোচনা করুন। ভ্রমণ বা দূরের যোগাযোগে শুভ।

    ১০/ মকর:
    আজ দায়িত্বশীলতায় মনোযোগ দিন। কর্মক্ষেত্রে ধীরগতি বা ধৈর্য ধরতে হবে। অর্থের বিষয়ে হিসাব ও ভবিষ্যতের সঞ্চয় রাখুন। পরিবারে বয়োজ্যেষ্ঠ কারও প্রয়োজনের দিকে নজর দিন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বাস্তবতায় থাকুন।

    ১১/ কুম্ভ:
    আজ দায়িত্ব ও সিদ্ধান্তের চাপ অনুভূত হতে পারে। কর্মক্ষেত্রে ধৈর্য রাখুন, নিয়ম ও শৃঙ্খলাকে গুরুত্ব দিন। অর্থের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যয় ও ভবিষ্যৎ সঞ্চয়ের মধ্যে ভারসাম্য রাখুন। গুজব বা অসম্পূর্ণ তথ্যে সিদ্ধান্ত এড়ান। সামাজিক ও পারিবারিক বিষয়ে বিরোধে সচেতন থাকুন। মানসিক চাপ কমান।

    ১২/ মীন:
    আজ ভাগ্য ও দূরদর্শিতার বিষয়ে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে পরিকল্পনাকে নতুনভাবে সাজালে ভালো ফল মিলবে। অর্থনৈতিক সুযোগ এলে যাচাই করে সিদ্ধান্ত নিন। সৃজনশীলতা ও আধ্যাত্মিকতায় শুভ হবে। সার্বিক সমস্যায় বাস্তবসম্মত সমাধান খুঁজুন। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এগোতে পারেন।

    আরও পড়ুন