আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
ভাদ্র মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। ভাদ্র মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা,আত্যবিশ্বাস বাড়তে পারে।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি, ২৪ ভাদ্র ১৪৩৩ বাংলা, ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
***মেষ
আজ ভাগ্যোন্নতির সুযোগ ধীরে ধীরে স্পষ্ট হতে পারে। কর্মক্ষেত্রে যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন। অন্যের সহযোগিতা মিলতে পারে। অর্থনৈতিক সিদ্ধান্তে সচেতন থাকুন। মানসিক অস্থিরতা কমিয়ে পরিকল্পনা অনুযায়ী চলুন। স্বাস্থ্য নিয়ে অনিয়মে সতর্ক থাকুন। আটকে থাকা বিষয়ে অগ্রগতি হতে পারে।
***বৃষ
আর্থিক বিষয়ে পরিকল্পনা করে এগোন। কর্মক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করলে দায়িত্ব ও সম্মান দুটোই বাড়তে পারে। পারিবারিক সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করুন। অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকলেও অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা জরুরি। মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। নতুন কোনো পরিকল্পনার সুযোগ তৈরি হতে পারে।
***মিথুন
আজ যোগাযোগে সাফল্যের সম্ভাবনা বাড়বে। গুরুত্বপূর্ণ আলোচনা বা সাক্ষাতে নিজের বক্তব্য স্পষ্টভাবে তুলে ধরুন। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। অর্থের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন। মানসিকভাবে চিন্তামুক্ত থাকার চেষ্টা করুন। বিশ্রাম ও নিয়মিত খাবারের দিকে নজর দিন।
***কর্কট
আজ আপনার আত্মবিশ্বাস ও সৃজনশীলতা সক্রিয় থাকবে। কর্মক্ষেত্রে প্রশংসা, দায়িত্ব বৃদ্ধি বা নতুন কোনো সুযোগ সামনে আসতে পারে। পরিবারে আপনার সিদ্ধান্ত গুরুত্ব পাবে। তবে আবেগের বদলে বিচক্ষণতা বজায় রাখুন। অর্থের ক্ষেত্রে স্থিতিশীল থাকার চেষ্টা করুন এবং অপ্রয়োজনীয় খরচ কমান।
***সিংহ
আজ সিদ্ধান্ত গ্রহণ ও নিজের মতামত প্রকাশের সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে দায়িত্ব এলেও তা সামলানোর আত্মবিশ্বাস থাকবে। পরিচিত মহলে আপনার কথা গুরুত্ব পেতে পারে এবং পুরোনো যোগাযোগ কাজে আসতে পারে। অর্থের ক্ষেত্রে লাভের সম্ভাবনা থাকলেও অহেতুক ব্যয় থেকে বিরত থাকুন।
***কন্যা
আজ কাজের ক্ষেত্রে শৃঙ্খলা ও পরিকল্পনা আপনাকে এগিয়ে নেবে। অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ পাবেন। অর্থের হিসাব পরিষ্কার রাখুন। সম্পর্কের ক্ষেত্রে সহজ-স্বাভাবিক থাকুন। মানসিক চাপ কমিয়ে কাজে মনোযোগ দিন। খাদ্যাভ্যাস ঠিক রাখা জরুরি।
***তুলা
আজ সম্পর্ক, যোগাযোগ ও সামাজিক ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সহযোগিতা পাবেন। থেমে থাকা কাজ এগিয়ে নিতে পারবেন। অর্থের বিষয়ে সচেতন থাকুন। পরিস্থিতি বদলাতে পারে। ভুল বোঝাবুঝি ও বিবাদ এড়িয়ে মানসিক শান্তি ধরে রাখুন।
***বৃশ্চিক
আজ কাজের চাপ থাকলেও তা সামলে উঠতে পারবেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সচেতন থাকুন। অর্থের ক্ষেত্রে পাওনা টাকা আদায়ের চেষ্টা করুন। পারিবারিক বিষয়ে ধৈর্য আপনাকে সফল হতে সাহায্য করবে। মানসিক শক্তি বাড়িয়ে তুলুন। বিশ্বস্ত কারও সঙ্গে আলোচনা করুন এবং স্বাস্থ্যের যত্ন নিন।
***ধনু
আজ ভাগ্য ও জ্ঞানভিত্তিক কাজে ভালো সম্ভাবনা তৈরি হতে পারে। নতুন কিছু শেখা, দূরের যোগাযোগ বা গুরুত্বপূর্ণ পরিকল্পনায় অগ্রগতি হতে পারে। কর্মক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কাজে লাগবে এবং কোনো জটিল বিষয় সহজ করার সুযোগ পাবেন। অর্থ সঞ্চয়ের দিকে নজর দিন।
***মকর
আজ দায়িত্ব পালনের মাধ্যমে কাজের ভিত শক্ত করার সুযোগ পাবেন। আপনার পরিশ্রম বৃথা যাবে না। ঊর্ধ্বতন ব্যক্তি বা অভিজ্ঞ কারও সঙ্গে পরামর্শ ও যোগাযোগ রাখুন। এতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উপকার হবে। অর্থের ক্ষেত্রে ঋণ নেওয়া বা বড় ব্যয়ের সিদ্ধান্ত না নেওয়াই ভালো। দীর্ঘদিনের চাপ কমতে পারে।
***কুম্ভ
আজ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবার দিন। কর্মক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত থাকলেও হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। অর্থের ক্ষেত্রে আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখুন। নিজের সিদ্ধান্তের বিষয়ে সচেতন থাকুন এবং অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। কাজের প্রতি মনোযোগ রাখুন।
***মীন
আজ অর্থ ও ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়ে বাস্তব সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। হঠাৎ কোনো ব্যয় বা অনিশ্চিত পরিকল্পনা মানসিক চাপ বাড়াতে পারে। তাই হিসাব করে এগিয়ে চলুন। কর্মক্ষেত্রে নিজের সিদ্ধান্ত অনুযায়ী চলুন। পারিবারিক দায়িত্ব পালন ও ধৈর্য ধরে চললে সম্পর্কের উন্নতি এবং মানসিক প্রশান্তি আসতে পারে।

























