| |
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • জেনে নিন আপনার আজকের রাশিফল
  • জেনে নিন আপনার আজকের রাশিফল

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

    আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।

    ভাদ্র মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। ভাদ্র মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা,আত্যবিশ্বাস বাড়তে পারে।

    দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।

    জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।

    আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি, ২২ ভাদ্র ১৪৩৩ বাংলা, ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    ১২, রাশিফল

    ১, মেষ:
    কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে দক্ষতা কাজে লাগতে পারেন। কথাবার্তায় সংযত থাকা জরুরি। অর্থের ক্ষেত্রে সম্ভাবনায় এগোন।,খরচের বিষয়ে সতর্ক থাকুন। মানসিক চাপ কমিয়ে ধৈর্য রাখুন। যোগাযোগ ঠিক রাখলে সাফল্য আসবে। শরীরের যত্ন নিন।

    ২, বৃষ:
    আজ অর্থ ও পারিবারিক বিষয়ে বাস্তব সিদ্ধান্ত নেওয়ার দিন।কর্মক্ষেত্রে কোনো কাজ আবার সচল হতে পারে এবং আপনার পুরোনো দক্ষতা কাজে লাগবে।লেন দেন কেনাকাটায় হিসাবকে গুরুত্ব দিন।বিবাদ ও উদাসিনতা এড়ান সুবিধা পাবেন।

    ৩, মিথুন:
    আজ আপনার চিন্তা ও যোগাযোগের শক্তি বাড়বে। যোগাযোগে কিংবা গুরুত্বপূর্ণ আলোচনায় ভবিষ্যতে উপকার দিতে পারে। কর্মক্ষেত্রে নির্দিষ্ট কাজ ঠিক করে এগোন। অর্থে সুযোগ থাকলেও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়ান। মানসিক স্থিরতা বাড়ান ভাই-বোন বা ঘনিষ্ঠ কারও কাছ থেকে সহায়তা পেতে পারেন।

    ৪, কর্কট:
    আজ আত্মবিশ্বাস ও কর্মপ্রেরণা বাড়বে। পেশাগত জীবনে দায়িত্ব বাড়লেও তার সঙ্গে সম্মান বা স্বীকৃতির সম্ভাবনাও রয়েছে। পরিবারের সিদ্ধান্তে সচেতন থাকুন। অর্থের ক্ষেত্রে উন্নতির থাকলেও বিলাসী ব্যয় নিয়ন্ত্রণ করুন। কারও কথার ভুল ব্যাখ্যা করবেন না। শরীর ও মনের যত্নে রাত জাগা সম্পূর্ণ এড়িয়ে চলুন।

    ৫, সিংহ:
    আজ নেতৃত্ব ও আত্মপ্রকাশের ক্ষেত্রে বিশেষ শক্তি অনুভব করতে পারেন। কর্মক্ষেত্রে আপনার সিদ্ধান্ত অন্যদের ওপর প্রভাব ফেলবে, দূরদর্শিতাকে সামনে রাখুন। সৃজনশীল কাজ, শিক্ষা ও নিজের প্রতিভা প্রকাশের জন্য দিনটি সহায়ক। অর্থের ক্ষেত্রে সুযোগ পাবেন,পারিবারে বক্তব্য স্পষ্ট রাখুন।

    ৬, কন্যা:
    আজ হিসাব-নিকাশ ও পরিকল্পনার দক্ষতা আপনাকে এগিয়ে দেবে। কর্মক্ষেত্রে আটকে থাকা কাজ গতি পেতে পারে। অর্থের ক্ষেত্রে আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখুন এবং অপ্রয়োজনীয় খরচ কমান।বিবাদ এড়ান। স্বাস্থ্য বিষয়ে খাদ্যাভ্যাসে শৃঙ্খলা রাখুন।

    ৭, তুলা:
    আজ সম্পর্ক ও সহযোগিতার মাধ্যমে কাজ এগিয়ে নেওয়ার সুযোগ পাবেন। ব্যবসায়িক বা পেশাগত আলোচনায় আপনার কূটনৈতিক আচরণ বিশেষ কাজে আসবে। অর্থের ক্ষেত্রে নিজের সিদ্ধান্তে এগোন। দাম্পত্য বা পারিবারিক সম্পর্কে সহজ থাকুন। সামাজিক যোগাযোগে এগোন।

    ৮, বৃশ্চিক:
    আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়লেও আপনার ধৈর্য ও পর্যবেক্ষণ ক্ষমতা আপনাকে সুবিধা দেবে। অর্থের ক্ষেত্রে পুরোনো হিসাব নিয়ে অগ্রগতি হতে পারে। সন্দেহ কমান। চলাফেরায় সতর্ক থাকুন।

    ৯, ধনু:
    দূরের যোগাযোগ, শিক্ষা ও নতুন পরিকল্পনা অগ্রগতি পাবেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্বে অভিজ্ঞতা বাড়াবে ও ভবিষ্যতের উন্নতির পথ তৈরি করতে পারেন। অর্থের ক্ষেত্রে সচেতন বাড়ান। ভ্রমণে শুভ ফল পেতে পারেন।

    ১০, মকর:
    আজ বাস্তবতার চাপ থাকলেও ধৈর্য ধরে এগোলে সাফল্য আসবে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনায় এগোন। কথা কমিয়ে কাজে মনেযোগ দিন। অর্থের ক্ষেত্রে সঞ্চয়ে গুরুত্ব দিন। মানসিক অস্থিরতা দুশ্চিন্তা কমান।হাড়,কোমরের যত্ন নিন।

    ১১, কুম্ভ:
    আজ দায়িত্বশীলতা ও আত্মসংযম আপনার সবচেয়ে বড় শক্তি হবে। কর্মক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত থাকলেও তাড়াহুড়োয় সিদ্ধান্ত নিবেন না, পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। অর্থের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যয় ও ভবিষ্যৎ সঞ্চয়ের মধ্যে ভারসাম্য রাখুন। সামাজিক বা রাজনৈতিক আলোচনায় সচেতন থাকুন।অন্যের প্রয়োজনকে গুরুত্ব দিন।

    ১২, মীন:
    আজ অর্থ, পরিবার ও ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে নতুনভাবে ভাবার সময়। আয় বৃদ্ধির সম্ভাবনা থাকলেও অর্থ আটকে যাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে, তাই লেনদেনে লিখিত প্রমাণ রাখুন। কর্মক্ষেত্রে ধৈর্য রাখুন। প্রয়োজনিয় সম্পর্ক আরও দৃঢ় করুন।

    আরও পড়ুন