| |
শিরোনাম
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষক প্রশিক্ষণ শুরু ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দিচ্ছেন প্রধানমন্ত্রী জনশক্তিকে দক্ষ করতে কারিগরি শিক্ষায় অগ্রাধিকার: শিক্ষামন্ত্রী অভিনেত্রী বাঁধনের সাথে ভেনিসে অনাকাঙ্ক্ষিত ঘটনাঃ শামা ওবায়েদ ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানে রাজপরিবারের প্রশংসা পরিবেশ রক্ষায় গাছ লাগাতে প্রধানমন্ত্রীর তাগিদ ১০ হাজার বাংলাদেশি কর্মী নেবে ওমান : শামা ওবায়েদ মাঠ প্রশাসন সংস্কারে সরকারের বড় উদ্যোগ: প্রধানমন্ত্রী বৈষম্যহীন রাষ্ট্র গঠনে রাষ্ট্রপতির আহ্বান কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী
  • প্রচ্ছদ
  • খেলা
  • মেসির সম্মানে ১০ মিনিট বন্ধ থাকবে আর্জেন্টিনার খেলা
  • মেসির সম্মানে ১০ মিনিট বন্ধ থাকবে আর্জেন্টিনার খেলা

    Icon
    স্পোর্টস ডেস্ক
    প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

    আকাশী-সাদা জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। ফুটবল জাদুকরের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণায় বিষাদের ছায়া বিশ্বজুড়ে। তবে নিজেদের সর্বকালের সেরা ফুটবলারকে রাজকীয় সম্মান জানাতে এক অভিনব উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ঘরোয়া ফুটবলের চলমান সব ম্যাচে বিশেষ বিরতি দিয়ে ‘এলএমটেন’কে স্মরণ করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

    আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন-এর প্রতিবেদন অনুযায়ী, এএফএ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, আর্জেন্টিনার পুরুষ ও নারী ফুটবলের সব স্তরের আসন্ন ম্যাচগুলোতে একটি বিশেষ রীতি পালন করা হবে।

    প্রতিটি ম্যাচের ঠিক দশম মিনিটে রেফারি বাঁশি বাজিয়ে খেলা থামিয়ে দেবেন। এরপর পুরো এক মিনিট ধরে চলবে তুমুল করতালি। ১০ নম্বর জার্সির প্রতি এটি হবে গোটা দেশের সম্মান প্রদর্শন। এছাড়া যেসব স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিন বা ভিডিও বোর্ডের সুবিধা রয়েছে, সেখানে ম্যাচ শুরুর আগে এএফএ-এর তৈরি করা একটি বিশেষ ভিডিও-মন্টেজ প্রচার করা হবে, যা এর আগে সামাজিক মাধ্যমেও প্রকাশ করা হয়েছিল।

    ৩৯ বছর বয়সী এই মহাতারকা আন্তর্জাতিক অঙ্গনে নিজের শেষ ম্যাচটি খেলেছেন সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপের মেগা ফাইনালে, স্পেনের বিপক্ষে। এরপর গত ৩১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন দীর্ঘ চিঠির মাধ্যমে দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন তিনি।

    তিন পৃষ্ঠার সেই বিদায়ী বার্তায় ফুটে উঠেছে ফুটবল জাদুকরের হৃদয়ের তৃপ্তি ও অবসাদ। প্রথম পৃষ্ঠায় নিজের সবটুকু নিংড়ে দেওয়ার কথা জানিয়ে মেসি লিখেছেন, ‘আমি আমার পুরোটা উজাড় করে দিয়েছি… নিজেকে একদম রিক্ত করে ফেলেছি। আমার ভেতরে আর দেওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই।’

    চিঠির দ্বিতীয় পৃষ্ঠায় উঠে এসেছে ২০ বছরের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ। সেখানে পরিবার, সতীর্থ, কোচিং স্টাফ এবং দেশের মানুষের প্রতি অকুণ্ঠ ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। আর শেষ পৃষ্ঠায় একেবারে খাঁটি আর্জেন্টাইন আবেগ ঢেলে দিয়ে লিখেছেন, ‘আমাকে আর্জেন্টাইন হিসেবে পৃথিবীতে পাঠানোর জন্য ঈশ্বরকে অশেষ ধন্যবাদ!! এগিয়ে যাও আর্জেন্টিনা।’

    ২০০৫ সালের ১৭ আগস্ট আন্তর্জাতিক অভিষেকের পর থেকে আর্জেন্টিনার হয়ে রেকর্ডের পর রেকর্ড গড়েছেন মেসি। দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা (১২৫) তিনি। খেলেছেন সর্বোচ্চ ছয়টি বিশ্বকাপ আসরে। ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে নিজের অপূর্ণতার শেষ আক্ষেপটুকুও ঘুচিয়েছিলেন।

    বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ (৩৪) খেলা এবং সর্বোচ্চ জয়ের (২৩) রেকর্ডও এই কিংবদন্তিরই নামের পাশে জ্বলজ্বল করছে। সবকিছু জিতে, সব রেকর্ড নিজের করে নিয়েই এবার আন্তর্জাতিক মঞ্চ থেকে চিরবিদায় নিলেন ফুটবলের এই মহানায়ক।

    আরও পড়ুন