আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। ভাদ্র মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা,আত্যবিশ্বাস বাড়তে পারে।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ইংরেজি, ১২ ভাদ্র ১৪৩৩ বাংলা, ১৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১/ মেষ
আজ কর্মক্ষেত্রে দায়িত্বে মনোযোগ দিন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে স্থিরতা রাখুন। জ্ঞান, পরামর্শ ও অভিজ্ঞতার সঠিক ব্যবহার করলে আটকে থাকা কাজে গতি ফিরবে। অর্থের বিষয়ে সম্ভাবনা থাকলেও হঠাৎ কোনো ব্যয় মানসিক চাপ বাড়াতে পারে। পারিবারিক বিষয়ে ধৈর্য ধরুন। চিন্তা ও অনিয়মিত জীবনযাপন এড়িয়ে চলুন।
২/ বৃষ
আজ ধৈর্য ও বাস্তববুদ্ধি আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে। কর্মক্ষেত্রে ধীরে এগোলেও স্থায়ী ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক বিষয়ে পুরোনো কোনো পরিকল্পনা নতুনভাবে কাজে লাগতে পারে। পরিবারের কারও পরামর্শ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সহায়তা করবে। তবে অপ্রয়োজনীয় জেদ বা নিজের মত চাপিয়ে দেওয়া থেকে বিরত থাকুন। মানসিক অস্থিরতা এলে কিছুটা নিরিবিলি সময় কাটানো উপকারী হবে।
৩/ মিথুন
আজ যোগাযোগ, লেখালেখি, ব্যবসা ও বুদ্ধিবৃত্তিক কাজে ভালো অগ্রগতি হতে পারে। কর্মক্ষেত্রে আপনার বক্তব্য গুরুত্ব পাবে, তবে কথার তীব্রতা যেন সম্পর্ক নষ্ট না করে। অর্থের ক্ষেত্রে নতুন সুযোগ এলেও যাচাই ছাড়া সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। দূরের ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কাজ গুছিয়ে করুন।
৪/ কর্কট
আজ আত্মবিশ্বাস, জ্ঞান ও কর্মদক্ষতা বাড়তে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ বিশেষ সহায়ক হবে। কর্মক্ষেত্রে সম্মান ও দায়িত্ব দুটোই বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক বিষয়ে স্থির পরিকল্পনা করলে লাভের পথ তৈরি হবে। পরিবারে আপনার আচরণ ও কথাবার্তা শান্ত রাখলে সম্পর্ক আরও সুন্দর হবে। রাত জাগা এড়িয়ে চলুন এবং আচরণে শুদ্ধতা বজায় রাখুন।
৫/ সিংহ
আজ স্থিরতায় যোগ্যতা প্রকাশের সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে নেতৃত্বের দায়িত্ব বাড়তে পারে এবং সাহসী সিদ্ধান্ত আপনাকে এগিয়ে দেবে। তবে সিদ্ধান্তে সচেতনতার প্রয়োজন হবে। অর্থের ক্ষেত্রে লাভের সম্ভাবনা থাকলেও ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্ক থাকুন। পারিবারিক ও সম্পর্কে বিনয়ী থাকুন। শরীর ও মনের শক্তি ধরে রাখুন।
৬/ কন্যা
আজ পরিকল্পনা, হিসাব ও বিশ্লেষণধর্মী কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে ছোট কোনো ভুল বড় সমস্যার কারণ হতে পারে, তাই নথিপত্র ভালোভাবে যাচাই করুন। অর্থনৈতিক বিষয়ে সঞ্চয়ের দিকে গুরুত্ব দিন। কাছের মানুষের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। অতিরিক্ত চিন্তা আপনাকে ক্লান্ত করতে পারে। স্বাস্থ্যে খাদ্যাভ্যাস ও রুটিনে শৃঙ্খলা বজায় রাখুন।
৭/ তুলা
আজ কর্মক্ষেত্রে সম্পর্ক ও যোগাযোগের মাধ্যমে সুযোগ আসতে পারে। দীর্ঘদিনের কোনো কাজ সমাধানে সহায়তা পাবেন। অর্থের ক্ষেত্রে আয়-ব্যয়ের ভারসাম্য ঠিক রাখা জরুরি। দাম্পত্য বা পারিবারিক সম্পর্কে আবেগের পরিবর্তে যুক্তিতে শান্তি বজায় থাকবে। সামাজিক যোগাযোগে আপনার গ্রহণযোগ্যতা বাড়তে পারে। তবে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না।
৮/ বৃশ্চিক
আজ গভীর চিন্তা, গবেষণা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য দিনটি কার্যকর হতে পারে। কর্মক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কাজে লাগবে। অর্থনৈতিক ক্ষেত্রে পুরোনো পাওনা বা আটকে থাকা বিষয়ে অগ্রগতি হতে পারে। তবে সন্দেহ ও অতিরিক্ত কথা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। মানসিক চাপ কমান।
৯/ ধনু
আজ কর্মে গতি বাড়বে। উচ্চশিক্ষা, দূরযাত্রা, চাকরি বা নতুন পরিকল্পনার ক্ষেত্রে ইতিবাচক সম্ভাবনা রয়েছে। অর্থের বিষয়ে আশাবাদী হওয়ার কারণ থাকলেও অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ আসবে। পরিবারে আপনার সিদ্ধান্তের প্রতি সমর্থন মিলতে পারে। তবে সিদ্ধান্তে স্থির থাকুন।
১০/ মকর
আজ দায়িত্ব ও মানসিক চাপ দুটোই বাড়তে পারে, কিন্তু ধৈর্য ধরে এগোলে সাফল্য পাবেন। অর্থে বাস্তব পরিকল্পনা আপনাকে স্থিতিশীল রাখবে। অভিজ্ঞ কারও পরামর্শ নিন। পারিবারিক দায়িত্বে চাপ তৈরি হতে পারে। পুরোনো সমস্যা ধীরে ধীরে সমাধানের দিকে যাবে। ধৈর্য রাখুন।
১১/ কুম্ভ:
মনের অস্থিরতা কাটান। সিদ্ধান্তে সচেতন থাকুন। কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তন বা নতুন দায়িত্ব আসার সম্ভাবনা রয়েছে। অর্থের বিষয়ে ঝুঁকি নেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন। কাছের মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্টভাবে কথা বলুন। মানসিক শান্তি ধরে রাখুন।
১২/ মীন:
আজ ধীরস্থিরভাবে এগোলে কর্মজীবনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে। দায়িত্ব বাড়লেও অভিজ্ঞতা ও ধৈর্য আপনাকে পরিস্থিতি সামলাতে সাহায্য করবে। অর্থের ক্ষেত্রে পরিকল্পনায় পুনর্বিবেচনা করে এগোন। পরিবারের কারও প্রয়োজনকে গুরুত্ব দিন। অযথা ভয় বা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা না করে বাস্তব কাজে মন দিন।

























