| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • প্রথমবার সচিবালয়ে অফিস করছেন স্থানীয় সরকারমন্ত্রী
  • ড. আবদুল মঈন খান

    প্রথমবার সচিবালয়ে অফিস করছেন স্থানীয় সরকারমন্ত্রী

    Icon
    বিশেষ প্রতিবেদক
    প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

    মন্ত্রিসভায় যুক্ত হওয়ার পর প্রথমবার সচিবালয়ে অফিস করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার পরপরই তিনি সচিবালয়ে আসেন।

    এসময় কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে সকাল ১০টায় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বসেন মন্ত্রী। এসময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।

    এদিকে সচিবালয়ে আজ প্রথমবারের মতো অফিস করছেন নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। সকালে সচিবলয়ে ৬ নং ভবনের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পৌঁছালে মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

    এর আগে সকাল ৮টা ২০ মিনিটে সচিবালয়ে আসেন মন্ত্রী। তারপর সকাল সাড়ে ৯টায় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

    এসময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সচিব মাহবুবা ফারজানাসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন