| |
শিরোনাম
টোকিওর মতো ঢাকাকে পরিচ্ছন্ন শহরে রূপান্তর করা হবে: প্রধানমন্ত্রী উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসীদের এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফরে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: হুমায়ুন কবীর ঢাকায় অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়াবে টোকিও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান নেতানিয়াহুকে সরাতে বিরোধী ইহুদি জোটে যেতে প্রস্তুত আরব দল আইজিপির ‘ক্রসফায়ার’ শব্দচয়ন ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ জরুরি: মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর জাপান সফরে সরকারি-বেসরকারি ২১ সমঝোতা, ২ অনুদান চুক্তি ইসরাইলে ভোট গণনা শেষের দিকে, কোন জোট এগিয়ে
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • বিদ্যুৎ ও জ্বালানি খাতের লুটপাটের বিচার হতে হবে: রিজভী
  • বিদ্যুৎ ও জ্বালানি খাতের লুটপাটের বিচার হতে হবে: রিজভী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

    ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিয়ম, দুর্নীতি ও হাজার হাজার কোটি টাকা লুটপাট করতেই ‘বিশেষ বিধান’ বা দায়মুক্তির আইন পাস করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

    তিনি বলেন, কোনো ধরনের দরপত্র ছাড়া ব্যক্তিস্বার্থে পছন্দের মানুষকে বড় বড় বিদ্যুৎ কেন্দ্র ও ইনডেমনিটি দেওয়ার পেছনে মূল উদ্দেশ্যই ছিল রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করা। জবাবদিহিতাহীন এই কালাকানুনের কারণে দেশের অর্থনীতি আজ চরম সংকটের মুখে পড়েছে।

    সরকারের প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি থাকতে হবে। কোনো খাতই জবাবদিহির বাইরে থাকতে পারে না।

    বুধবার (২৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ক্যাব যুব সংসদ আয়োজিত ‘রাজশাহী সিটি করপোরেশন ও শৈলকুপা পৌরসভা এলাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্ভাব্যতা যাচাই ও লাইফলাইন গ্রাহক সমীক্ষা: ফলাফল ও বাস্তবায়ন’ শীর্ষক গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ক্যাপাসিটি চার্জের নামে জনগণের রক্তঘাম করা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। আইনের তোয়াক্কা না করে একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যার খেসারত আজ পুরো দেশকে দিতে হচ্ছে।

    তিনি আরও উল্লেখ করেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের এই নজিরবিহীন দুর্নীতির নিরপেক্ষ তদন্ত হতে হবে এবং জনগণের টাকা লুটপাটের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

    আরও পড়ুন