| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

    Icon
    সিনিয়র প্রতিবেদক
    প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

    মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।শনিবার সকাল ১০টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান রাষ্ট্রপতি।

    স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি মুক্তিযুদ্ধের মহান শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয়।

    শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং একটি স্মারক বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, তিন বাহিনীর প্রধানগণসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন