চুরি-ছিনতাই, ধর্ষন, রাহাজানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নিরাপদ কুমিল্লার দাবীতে শুক্রবার কুমিল্লায় একটি মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
সচেতন রাজনৈতিক ফোরাম কুমিল্লা এর উদ্যোগে শুক্রবার বিকাল ৫ টায় টাউন হলের সামনে অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তারা বলেন- কুমিল্লা শহরে অস্বাভাবিক হারে চুরি, ছিনতাই ধর্ষণ, রাহাজানি বেড়েছে।
ছিনতাইকারীদের হাতে, সাধারণ মানুষ, সরকারি -বেসরকারি চাকুরীজীবি, কেউ রেহাই পাচ্ছে না, এমন কি হত্যাকান্ডের ঘটনা ও ঘটেছে। মানুষ ক্ষুব্ধ – তাই মানুষের নিরাপত্তা নিশ্চিতে চুরি-ছিনতাই বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কুমিল্লার ক্ষমতাসীন দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ সহ প্রশাসনের কাছে দাবী জানান তারা।
সচেতন রাজনৈতিক ফোরাম এর ডাকে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ এ মানব বন্ধনে অংশ গ্রহন করে। বিভিন্ন প্লেকার্ডে লেখা ছিল
*নিরাপদ কুমিল্লা চাই—ভয়মুক্ত কুমিল্লা চাই
*অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনো।
*কুমিল্লাবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করো।
*কুমিল্লা কি নিরাপদ শহর?
*চুরি-ছিনতাই-হত্যায় আতঙ্কিত কুমিল্লাবাসী।
*চুরি-ছিনতাই বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।
এমনসব শ্লোগানে বিভিন্ন প্লেকার্ডে লেখা নিয়ে সর্বস্তরেরে নগরবাসীকে মানব বন্ধনে অংশগ্রহণ করতে দেখা যায়।
যুব নেতা জোনায়েদ রায়হান এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সচেতন রাজনৈতিক ফোরাম এর প্রধান সমন্বয়ক শাহ মো সেলিম, সমন্বয়ক শেখ আবদুল মান্নান, যুগ্ম সমন্বয়ক আবদুর রাজ্জাক,সাংবাদিক অশোক বড়ুয়া, মুক্তিযুদ্ধা মোতাহার হোসেন, উদীচী সভাপতি শেখ ফরিদ আহমেদ, অধ্যাপক রাহুল তারণ পিন্টু , সাংস্কৃতিক সংসদের সভাপতি আবুল কাসেম ,
হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব খোকন চন্দ, খেলাঘর সাধারণ সম্পাদক এড. দিলীপ চন্দ, নারী নেত্রী সাহানা হক, শিক্ষক নেতা শান্তি ভূষন দেবনাথ, যুবনেতা বোরহান, যুবনেতা মেহেদী হাসান, সুমী বড়ুয়া প্রমুখ।



























