| |
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • সিদ্ধান্তে সচেতন থাকুন সিংহ রাশি
  • সিদ্ধান্তে সচেতন থাকুন সিংহ রাশি

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

    শেষ বর্ষায় প্রকৃতি নতুন সাজে সেজেছে। দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।

    শ্রাবণের শেষ ভাগে রবির প্রভাব প্রকৃতি ও জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। শ্রাবণের স্পর্শে গ্রহ-নক্ষত্রের সঞ্চারে অনন্য ছন্দ তুলেছে। শ্রাবণের এই বর্ষা-সিক্ত দিনে গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতির পরিবর্তনের বার্তা দিচ্ছে। সূর্যের তেজ যেন জীবনের অন্ধকারকে নতুন করে আলোকিত করছে।

    প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।

    সূর্য ও বৃহস্পতির করুণায় জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।

    আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ইংরেজি, ৩০ শ্রাবণ ১৪৩৩ বাংলা, ৩০ সফর ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    ১২, রাশিফল

    ১/ মেষ
    আজ আপনার ভাগ্য ও কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। বৃহস্পতির শুভ দৃষ্টি আত্মবিশ্বাস বাড়িয়ে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়লেও সঠিক পরিকল্পনায় সাফল্য মিলবে। রাহু-শনির দীর্ঘ প্রভাবে অস্থিরতা বা মানসিক চাপ থাকলেও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। স্বাস্থ্যের যত্ন নিন।

    ২/ বৃষ
    আজ স্থিরতা ও বাস্তববুদ্ধি বাড়বে। কর্মক্ষেত্রে আটকে থাকা কোনো কাজ ধীরে ধীরে এগোতে পারে এবং অর্থনৈতিক বিষয়ে বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসবে। মানসিক দৃঢ়তা বাড়বে। কম কথায় কাজ করুন। বৃহস্পতির শুভ প্রভাব জ্ঞান, পরামর্শ ও যোগাযোগের ক্ষেত্রে সহায়ক হতে পারে।

    ৩/ মিথুন
    আজ নতুন মানুষের সঙ্গে পরিচয় কিংবা গুরুত্বপূর্ণ আলোচনায় ভাগ্যের সহায়তা থাকবে। একাধিক কাজ একসঙ্গে করতে গিয়ে মনোযোগ নষ্ট করবেন না। সৃজনশীলতা বাড়বে, তবে মানসিক অস্থিরতা এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে সচেতন থাকুন।

    ৪/ কর্কট
    আজ আপনার রাশিতে একাধিক শুভ গ্রহপ্রভাব থাকায় আত্মবিশ্বাস ও কর্মক্ষমতা বাড়তে পারে। পরিবার, কর্মক্ষেত্র ও সামাজিক অবস্থানে নিজের গ্রহণযোগ্যতা দৃঢ় করার সুযোগ পাবেন। বৃহস্পতির শুভ প্রভাব জ্ঞান, সম্মান ও ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়তা করবে। কথায় দ্রুত প্রতিক্রিয়া না দেওয়াই ভালো।

    ৫/ সিংহ
    আজ আত্মবিশ্বাস, নেতৃত্ব ও সৃজনশীলতার জায়গায় জাগরণ অনুভূত হবে। নিজের মত প্রকাশের ইচ্ছা তৈরি হবে, সিদ্ধান্তে সচেতন থাকুন। কর্মক্ষেত্রে সম্মান ও নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ ও সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক পরিবেশ তৈরি হতে পারে।

    ৬/ কন্যা
    আজ কাজের চাপ থাকবে, পরিকল্পনা ও বিশ্লেষণী ক্ষমতা বাড়বে। অর্থনৈতিক বিষয়ে সচেতন থাকুন। অতিরিক্ত চিন্তা ও উদ্বেগ কমান। শিক্ষা, পরামর্শ ও কর্মদক্ষতার ক্ষেত্রে সময়টি সহায়ক হবে। অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন।

    ৭/ তুলা
    আজ সম্পর্ক, যোগাযোগ ও সামাজিক অবস্থানের ক্ষেত্রে সাফল্যের পথ পাবেন। কর্মক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে কাজ সহজ হতে পারে। বৃহস্পতির শুভ প্রভাব ভবিষ্যৎ পরিকল্পনায় আশাবাদ বাড়াবে। আবেগের ওঠানামায় সম্পর্কের ক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত না নেওয়াই ভালো। অর্থের বিষয়ে সচেতন থাকুন।

    ৮/ বৃশ্চিক
    আজ কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ পাবেন। গোপন পরিকল্পনা বা দীর্ঘদিনের কোনো কাজ বাস্তব রূপ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির প্রভাব সঠিক পরামর্শ ও দূরদর্শী সিদ্ধান্তে সাহায্য করবে। তবে সন্দেহ, রাগ বা মানসিক চাপ কমান।

    ৯/ ধনু
    আজ ভাগ্য ও কর্ম—দুই দিকেই আশাব্যঞ্জক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। বৃহস্পতির প্রভাব আপনার আত্মবিশ্বাস ও জ্ঞানকে কাজে লাগানোর সুযোগ এনে দিতে পারে। দূরের কোনো যোগাযোগ, শিক্ষা বা নতুন পরিকল্পনা থেকে লাভের সম্ভাবনা রয়েছে। মন উদার থাকবে।

    ১০/ মকর
    আজ দায়িত্ব ও বাস্তবতার সঙ্গে মানিয়ে চলাই হবে সাফল্যের মূল চাবিকাঠি। কর্মক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করুন। বৃহস্পতির শুভ প্রভাব অর্থ ও পরিকল্পনায় সহায়তা করবে। আত্মশুদ্ধির প্রয়োজনে মানসিক চাপ বা একাকিত্বের অনুভূতি হতে পারে।

    ১১/ কুম্ভ
    আজ আপনার রাশিকে ঘিরে দীর্ঘমেয়াদি গ্রহপ্রভাবে মানসিক ও সামাজিক ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন বাড়বে। নিজের পরিকল্পনায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। সঠিক মানুষ ও সঠিক পরামর্শ পথ দেখাতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব নিয়ে এগিয়ে যান।

    ১২/ মীন
    আজ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবার দিন। শনির প্রভাবে মানসিক অস্থিরতা থাকবে। পরিশ্রমের ফল পাবেন। অনুভূতি ও আগ্রহ বাড়বে। সঠিক সিদ্ধান্তের বিষয়ে সচেতন থাকুন। বৃহস্পতির শুভ প্রভাব আত্মবিশ্বাস ও সঠিক সিদ্ধান্তে সহায়তা করবে। গুরুজনদের পরামর্শ নিন।

    আরও পড়ুন