কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি এর “অর্ধ-বার্ষিক সম্মেলন-২০২৬” সম্প্রতি কোম্পানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কোম্পানীর ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল), মুখ্য নির্বাহী কর্মকর্তা এ.এন.এম. ফজলুল করিম মুন্সী, চীফ কনসালটেন্ট মোঃ মোছলেহ উদ্দীন, চীফ কো-অর্ডিনেটর মোঃ জাহিদ আনোয়ার খান, শাখা প্রধানগণ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীর চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ বলেন, “বিগত ৪০ বছর ধরে কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি সঠিকভাবে ও যথাসময়ে বীমাদাবী নিষ্পত্তি করেছে বিধায় বীমাগ্রহীতাদের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
তাই সঠিক বীমাদাবী পরিশোধই কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি এর মূল চালিকা শক্তি।”


























