| |
  • প্রচ্ছদ
  • কর্পোরেট সংবাদ
  • বসুন্ধরা আবাসিকে যাত্রা শুরু করল আন্তর্জাতিক কফি চেইন
  • বসুন্ধরা আবাসিকে যাত্রা শুরু করল আন্তর্জাতিক কফি চেইন

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

    থাইল্যান্ডের বিশ্বখ্যাত আন্তর্জাতিক কফি চেইন ব্র্যান্ড ‘ক্যাফে আমাজন’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক যাত্রা শুরু করল। বসুন্ধরা গ্রুপের সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় ক্যাফে আমাজনের ‘ফ্ল্যাগশিপ স্টোর’-এ উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর, তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ ইব্রাহিম সোবহান, ঢাকায় অবস্থিত থাইল্যান্ড দূতাবাসের রাষ্ট্রদূত থিতিফর্ন চিরাছাওয়াদি, দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর (বাণিজ্যিক) অনুসর্ন কাউতিপবিত্তায়া ও হাঙ্গেরিয়ান-থাই চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মিস পোজ্জানা পানিয়াংভাইত।

    এ ছাড়াও অনুষ্ঠানে থাইল্যান্ডের দূতাবাসের প্রতিনিধি, থাইল্যান্ডের রাষ্ট্রীয় জ্বালানি ও পেট্রলিয়াম কম্পানি পিটিটি সিয়ামের শীর্ষ কর্মকর্তা, বসুন্ধরা গ্রুপের উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    উদ্বোধনীর দ্বিতীয় পর্ব বসুন্ধরা সিটি শপিং মলে আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সর্বসাধারণ ও কফিপ্রেমীদের জন্য এই পর্বে থাকবে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা ও বিনোদনমূলক কার্যক্রম।

    ২০০২ সালে থাইল্যান্ডে যাত্রা শুরু করা ‘ক্যাফে আমাজন’ বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ও দ্রুত বর্ধনশীল কফি চেইন। সতেজ কফির স্বাদ ও প্রাকৃতিকভাবে সজ্জিত আউটলেটের জন্য পরিচিত এই ব্র্যান্ড বিশ্বজুড়ে হাজার হাজার আউটলেটের মাধ্যমে সেবা দিয়ে আসছে।

    আরও পড়ুন