শ্রাবণের শেষ ভাগে রবির প্রভাব প্রকৃতি ও জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। শ্রাবণের স্পর্শে গ্রহ-নক্ষত্রের সঞ্চারে অনন্য ছন্দ তুলেছে। শ্রাবণের এই বর্ষা-সিক্ত দিনে গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতির পরিবর্তনের বার্তা দিচ্ছে। সূর্যের তেজ যেন জীবনের অন্ধকারকে নতুন করে আলোকিত করছে।
প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
সূর্য ও বৃহস্পতির করুণায় জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
মধ্য বর্ষায় প্রকৃতি নতুন সাজে সেজেছে। দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন, সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ ইংরেজি, ২২ শ্রাবণ ১৪৩৩ বাংলা, ২২ সফর ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১, মেষ:
আজ চন্দ্র আপনার রাশিতে অবস্থান করছে। মানসিক উদ্দীপনা ও নতুন উদ্যোগের যোগ আছে। মানসিক শান্তি পাবেন। কর্মক্ষেত্রে গতি বাড়বে। সিদ্ধান্তে সতর্ক থাকুন।
২, বৃষ:
আজ গুরুর শুভ দৃষ্টি আপনাকে সহায়তা করছে। কর্মক্ষেত্রে স্থিরতা ও ধৈর্যের ফল মিলবে। মানসিক চাপ থাকবে। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। স্বাস্থ্যে গলা ও ঘাড়ের যত্ন নিন।
৩, মিথুন:
বৃহস্পতিবারের প্রভাবে আজ যোগাযোগ-সম্পর্কের ক্ষেত্রে সুবিধা থাকবে। পড়াশোনা বা ব্যবসায় নতুন আইডিয়া আসতে পারে। বড় সিদ্ধান্তে সতর্ক। মানসিক অস্থিরতা থাকবে। স্বাস্থ্যে যত্ন নিন।
৪, কর্কট:
গুরুর শক্তিশালী প্রভাবে ভাগ্য ও সম্মান বৃদ্ধির যোগ আছে। কর্মক্ষেত্রে নেতৃত্বের সুযোগ আসতে পারে। চাপ একটু বাড়তে পারে। স্বাস্থ্যে যত্ন নিন। আচরণ শুদ্ধ রাখুন এবং রাত জাগা এড়িয়ে চলুন।
৫, সিংহ:
শুক্রের প্রভাবে আজ সম্পর্ক ও সৃজনশীল কাজে মনোযোগ বাড়বে। সিদ্ধান্তে স্থির থাকুন। মানসিক স্থিরতা প্রয়োজন। স্বাস্থ্যে হৃদয় ও পিঠের যত্ন নিন। ভ্রমণে শুভ।
৬, কন্যা:
আজ গুরুর শুভ দৃষ্টি আপনাকে সহায়তা করছে। কর্মক্ষেত্রে ধৈর্য রাখুন। যোগাযোগে কাজের ভালো ফল পাবেন। স্বাস্থ্য ও পরিচ্ছন্নতায় মনোযোগ দিন। মানসিক চাপ থাকতে পারে। আর্থিক বিষয়ে হিসাব রাখুন।
৭, তুলা:
শুক্রের প্রভাবে আজ সম্পর্ক ও শিল্পকলায় সুবিধা থাকবে। যোগাযোগে ঠিক রাখুন, বড় কাজ একটু পিছিয়ে দিন। মানসিক ভারসাম্য ঠিক রাখুন। স্বাস্থ্যে কিডনি ও ত্বকের যত্ন নিন।
৮, বৃশ্চিক:
ধৈর্য ও যোগাযোগ সহায়তা করবে। ছোট্ট সিদ্ধান্ত ও গবেষণায় সাফল্য মিলতে পারে। চন্দ্রশুদ্ধি না থাকায় মানসিক চাপ বাড়তে পারে। স্বাস্থ্যে সচেতন ও পরিচ্ছন্নতায় মন দিন।
৯, ধনু:
আজ যোগাযোগ, পরিচ্ছন্নতা, শিক্ষা, ভ্রমণ বা ধর্মীয় কাজে মনোযোগ দিন। গুরুর দৃষ্টি না থাকায় ভাগ্যের গতি ধীর। চন্দ্রশুদ্ধি না থাকায় মানসিক অস্থিরতা থাকতে পারে। স্বাস্থ্যে যত্ন নিন।
১০, মকর:
শনির প্রভাবে মানসিক বিভ্রান্তি থাকতে পারে, আসক্তি ত্যাগ করুন। কর্মক্ষেত্রে দায়িত্ব বুঝে এগোন। বেড়াতে পারেন। ধর্ম সহায়তা করবে। মানসিক চাপ থাকতে পারে। স্বাস্থ্যে যত্ন নিন।
১১, কুম্ভ:
রাহুর প্রভাবে আজ অস্থিরতা ও হঠাৎ পরিবর্তন আসতে পারে। নতুন আইডিয়া ভালো, তবে বাস্তবায়নে সতর্ক থাকুন। ভাগ্যের গতি ধীর ও মানসিক চাপ থাকবে। মন শান্ত রাখুন।
১২, মীন:
আজ শনির প্রভাব আপনার রাশিতে সক্রিয়। গুরুর শুভ দৃষ্টি ভাগ্যকে সহায়তা করছে। আধ্যাত্মিক চর্চা ও দান করলে ভালো ফল মিলবে। মানসিক চাপ কমান। স্বাস্থ্যে যত্ন নিন।
























