| |
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা কুম্ভ রাশি
  • কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা কুম্ভ রাশি

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

    প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।

    যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন। সূর্য ও বৃহস্পতির করুণায় জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে।

    শ্রাবণের মধ্য ভাগে রবির প্রভাব প্রকৃতি ও জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। শ্রাবণের স্পর্শে গ্রহ-নক্ষত্রের সঞ্চারে অনন্য ছন্দ তুলেছে। শ্রাবণের এই বর্ষা-সিক্ত দিনে গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতির পরিবর্তনের বার্তা দিচ্ছে। সূর্যের তেজ যেন জীবনের অন্ধকারকে নতুন করে আলোকিত করছে।

    দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। বর্ষায় প্রকৃতি নতুন সাজে সেজেছে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।

    আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন, সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ রোববার, ২ আগস্ট ২০২৬ ইংরেজি, ১৮ শ্রাবণ ১৪৩৩ বাংলা, ১৮ সফর ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    ১২, রাশিফল

    ১/ মেষ:
    আজ থেকে কর্মজীবনে নতুন উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক সিদ্ধান্তে এগোন। মানসিক অস্থিরতা ও অতিরিক্ত দুশ্চিন্তা বাড়াতে পারে। অর্থ ব্যয়ে সংযম থাকুন। খাদ্যাভ্যাসে নজর দিন।

    ২/ বৃষ:
    আজ কর্মোদ্যম ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসবে। তাড়াহুড়ো করলে ভুল হওয়ার আশঙ্কা বেশি থাকবে। ব্যবসায় সচেতনতায় লাভের সম্ভাবনা রয়েছে এবং পরিবারের শান্তি ধরে রাখুন।

    ৩/ মিথুন:
    আজ আপনার যোগাযোগ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়াবে। চাকরি ও ব্যবসায় আলোচনার মাধ্যমে সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক বিষয়ে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি অনুকূল।

    ৪/ কর্কট:
    আজ শুভ যোগে আত্মবিশ্বাস, সম্মান ও কর্মসাফল্যের পথ উন্মুক্ত করবে। বহুদিনের আটকে থাকা কাজ এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করুন। সিদ্ধান্তে সতর্ক থাকুন। এবং রাত জাগা এড়িয়ে চলুন। খাদ্যাভ্যাসে শৃঙ্খলা প্রয়োজন।

    ৫/ সিংহ:
    আজ সৃজনশীলতা ও আধ্যাত্মিক চিন্তায় সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে যোগ্যতা প্রকাশের সুযোগ মিলবে, তবে দম্ভ বা আবেগ বুঝে চলুন। অর্থনৈতিক বিষয়ে নতুন পরিকল্পনা লাভজনক হতে পারে। দাম্পত্য ও পারিবারিক সম্পর্কে ধৈর্য বজায় রাখুন।

    ৬/ কন্যা:
    বুধের প্রভাবে আজ যুক্তিবোধ ও কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। চাকরি ও ব্যবসায় নতুন সুযোগের সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ নথি বা আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন।

    ৭/ তুলা:
    আজ কর্ম ও পারিবারিক দায়িত্ব বাড়বে। বৃহস্পতির শুভ প্রভাবে সম্মান ও উন্নতির সুযোগ তৈরি হতে পারে। তবে মীনে শনি-চন্দ্রের প্রভাবে অযথা উদ্বেগ বা ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন।

    ৮/ বৃশ্চিক:
    আজ সাহস ও কর্মস্পৃহা বৃদ্ধি পাবে। আটকে থাকা কাজ সম্পন্ন করার সুযোগ পাবেন। দূরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগে লাভের সম্ভাবনা রয়েছে। তবে রাগ ও একগুঁয়েমি নিয়ন্ত্রণ করা জরুরি।

    ৯/ ধনু:
    আজ বৃহস্পতির শুভ প্রভাবে জ্ঞান, শিক্ষা ও কর্মক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা প্রবল। নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি অনুকূল। পারিবারিক শান্তি ধরে রাখুন। আর্থিক বিষয়ে অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকুন।

    ১০/ মকর:
    আজ কর্মক্ষেত্রে ধৈর্য ও বাস্তবতা প্রয়োজন হবে। কাজের চাপ ও মানসিক ক্লান্তি বাড়তে পারে, গুরুত্বপূর্ণ ব্যক্তির সহযোগিতা পাবেন। পারিবারিক বিষয়ে স্থির থাকুন।

    ১১/ কুম্ভ:
    আজ নতুন চিন্তা ও পরিকল্পনা সামনে এলেও সব বিষয়ে যাচাই করে এগোনো প্রয়োজন। কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বন্ধু ও সহকর্মীদের সহযোগিতায় জটিল কাজ সহজ হবে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন এবং অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন।

    ১২/ মীন:
    আজ আত্মবিশ্লেষণ ও ধৈর্যের পরীক্ষা হতে পারে। আবেগ নিয়ন্ত্রণ করুন। শিক্ষার্থী, গবেষক ও সৃজনশীল ব্যক্তিরা বিশেষ সুফল পাবেন। পারিবারিক দায়িত্বে মন দিন। স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা জরুরি।

    আরও পড়ুন